হুথিদের হামলা থেকে বাঁচাতে সৌদি আরবকে যুদ্ধবিমান দিচ্ছে ব্রিটেন

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: দুঃসময়ে সৌদি আরবের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ব্রিটেন। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলা থেকে বাঁচাতে সৌদি আরবের আকাশ পাহারার জন্য টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে ইউরোপের দেশটি। আজ মঙ্গলবার ৯২০ অক্টোবর) ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ‘সৌদি শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে আকাশপথের হামলা থেকে সুরক্ষিত রাখতে ব্রিটিশ বিমানবাহিনীর (আরএএফ) টাইফুন যুদ্ধবিমান দিয়ে প্রতিরক্ষামূলক অভিযান চালানো হবে।’ পাশাপাশি ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সৌদির আকাশ পাহারার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়ালেও হুথিদের বিরুদ্ধে সরাসরি হামলায় অংশ নেবে না ব্রিটিশ যুদ্ধবিমান।

গত কয়েকদিন ধরেই সৌদি আরব এবং ইয়েমেনে লাগাতার হামলা চালিয়ে চলেছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের একাধিক তেল শোধনাগারের পাশাপাশি রাজধানী রিয়াধের কিং খালিদ বিমানবন্দরে একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওই ক্ষেপনাস্ত্র হামলায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে এক ভারতীয় এবং তিন বাংলাদেশিও রয়েছেন। সৌদি আরবে হুথিদের লাগাতার হামলায় একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা রিয়াধ-জেদ্দা ও দাম্মামের মধ্যে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে প্রচুর মানুষ ফেঁসে গিয়েছেন। হুথিরা ইয়েমেনের সরকারি নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন স্থানেও লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। তার মধ্যে রয়েছে অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনে অবস্থিত বিমানবন্দর ও প্রেসিডেন্সিয়াল প্যালেস। মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেসে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পাঁচজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছিলেন। গতকাল সোমবার (১৯ অক্টোবর) ইয়েমেনের শাবওয়া প্রদেশে সামরিক প্রশিক্ষণ শিবিরে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ৫৮ জন নিহত হয়েছেন।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘ব্রিটিশ বিমানবাহিনীর টাইফুন যুদ্ধবিমান সৌদি আকাশসীমায় প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনা করবে। এর উদ্দেশ্য হবে ক্ষেপণাস্ত্র, ড্রোনসহ আকাশপথের সম্ভাব্য হামলা থেকে সৌদি শহর ও গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো রক্ষা করা। তাছাড়া সৌদি আরবের অভ্যন্তরে প্রতিরক্ষা সংক্রান্ত সামরিক সরঞ্জাম পরিবহনে একটি এ-৪০০এম সামরিক পরিবহন বিমান দেওয়া হবে। সৌদি সামরিক কর্মকর্তাদের সহযোগিতা করতে পাঠানো হবে ব্রিটিশ সামরিক উপদেষ্টাদের।’

দশেরাতে দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর

অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক-মধুচক্রের আসর, আফগান নাগরিক সহ গ্রেফতার ৮৫

হাইকোর্ট বড় স্বস্তি, কংগ্রেস নেতা মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি

নবমীতে ঘরের ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হয়েছে,’ টাইগারের উপর গুলিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন উমেশ

লখনউয়ে ক্যাফে মালিকের খুনে অভিযুক্ত মডেল শ্রদ্ধা দুবেকে নাগপুর থেকে গ্রেফতার

হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপতিত করার দাবি ইরানের

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর

হুথিদের হামলা থেকে বাঁচাতে সৌদি আরবকে যুদ্ধবিমান দিচ্ছে ব্রিটেন

ধরা পড়ার হাত থেকে বাঁচতে মাথা ন্যাড়া করেছিল টাইগার শ্রফের ওপর গুলিবর্ষণকারী হৃত্বিক

বইয়ের স্টল ভাঙচুর নিয়ে ধাক্কা খেল সিপিএম, মামলা খারিজ করে দিল হাইকোর্ট

দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় উস্কানি ছড়ানোর অভিযোগ, গ্রেফতার ৩

চোরবাগান কাণ্ডে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের

ভায়াগ্রা খেয়ে পথকুকুরকে ধর্ষণের অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল ৫০ বছরের ব্যক্তির কাণ্ড