অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক-মধুচক্রের আসর, আফগান নাগরিক সহ গ্রেফতার ৮৫

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আইনের রক্ষক তিনি। পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে রয়েছেন। অথচ তাঁর বাড়িতেই দিব্যি চলছিল মাদক আর মধুচক্রের আসর। গোপ সূত্রে খবর পেয়ে গতকাল সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমীর দিন গভীর রাতে অতর্কিতে হানা দিয়েছিলেন ঢাকা পুলিশের গোয়েন্দারা। আসর থেকে প্রচুর পরিমাণ মাদক, কনডোম, সেক্স টয় উদ্ধারের পাশাপাশি ৮৫ জনকে পাকড়াও করেছে। তার মধ্যে ২৬ জন মহিলা। ধৃতদের মধ্যে একজন আফগান নাগরিক-ও রয়েছেন। বিষয়টি জানাজানি হতেই পুলিশ মহলে শোরগোল পড়ে গিয়েছে। যদিও ওই হানা নিয়ে মুখ খোলেননি পুলিশের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির।

মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, রাজধানীর ভাটারায় অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বাড়িতে নিয়মিত মাদক ও মধুচক্রের আসর বসত। পাশাপাশি ডিজে পার্টিও চলত। বিভিন্ন বয়সী নারী ও পুরুষ সেখানে মাদক সেবনের জন্য যেতেন। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার মধ্যরাতে বাড়িটিতে অভিযান চালানো হয়।  ৮৫ জনকে আটক করা হয়েছে। তার মধ্যে ২৬ জন মহিলা। যারা কলগার্ল হিসেবে কাজ করতেন।

ঢাকায় পুলিশ সদর দফতরে মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় অতিরিক্ত ডিআইজি পদে কর্মরত আবদুল্লাহ আল জহিরের বাড়িতে মধুচক্র ও মাদকের আসর বসানোর বিষয়টি জানতে পেরে গোয়েন্দাদের চক্ষু চড়কগাছ হয়ে যায়। অবিযুক্ত অতিরিক্ত ডিআইজি গোয়েন্দাদের জানিয়েছেন, তিনি অনলাইনের মাধ্যমে বাড়িটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন। মাসে ভাড়া বাবদ ৮৫ হাজার টাকা পেতেন। বাড়িটি যে মাদক ও মধুচক্রের আসর হিসেবে ব্যবহার করা হতো, তা জানতেন না।

দশেরাতে দেশের তিন শত্রুর নাম ঘোষণা করলেন মোদি

‘টাইগার শ্রফ নিশানা ছিলেন না’, বলি নায়ককে গুলিকাণ্ডে বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

দশেরাতে দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর, কী রাখলেন?

হুথিদের হামলা থেকে বাঁচাতে সৌদি আরবকে যুদ্ধবিমান দিচ্ছে ব্রিটেন

হাইকোর্ট বড় স্বস্তি, কংগ্রেস নেতা মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি

নবমীতে ঘরের ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হয়েছে,’ টাইগারের উপর গুলিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন উমেশ

লখনউয়ে ক্যাফে মালিকের খুনে অভিযুক্ত মডেল শ্রদ্ধা দুবেকে নাগপুর থেকে গ্রেফতার

অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক-মধুচক্রের আসর, আফগান নাগরিক সহ গ্রেফতার ৮৫

হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপতিত করার দাবি ইরানের

ধরা পড়ার হাত থেকে বাঁচতে মাথা ন্যাড়া করেছিল টাইগার শ্রফের ওপর গুলিবর্ষণকারী হৃত্বিক

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর

দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় উস্কানি ছড়ানোর অভিযোগ, গ্রেফতার ৩

চোরবাগান কাণ্ডে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের