হাইকোর্ট বড় স্বস্তি, কংগ্রেস নেতা মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় স্বস্তি পেলেন নন্দীগ্রামের পরাজিত কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত তাঁর জামিনের মেয়াদ বৃদ্ধি করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থপ্রতিম রায়। নিম্ন আদালতে আত্মসমর্পণ করার সময়সীমা ২৭ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে হাইকোর্ট।

নন্দীগ্রামের উপনির্বাচনে প্রচারের জন্য কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী জামিনের আর্জি জানিয়েছিলেন মিলন প্রধান। তাঁর আর্জিতে সাড়া দিয়ে আগামী ২১ অক্টোবর পর্যন্ত মিলনকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল হাইকোর্ট। সেই অন্তর্বর্তী জামিনের মেয়াদ আগামিকাল বুধবার শেষ হয়ে যাওয়ায় এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থপ্রতিম রায়ের বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন মিলন প্রধান। তাঁর আর্জির ভিত্তিতেই জামিনের আবেদনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেয় হাইকোর্ট। নন্দীগ্রাম উপনির্বাচনে মনোনয়ন পেশের পরই ১৯ বছর আগের পুরনো মামলায় গ্রেফতার করা হয়েছিল মিলন প্রধানকে।

আরও পডুন: হুথিদের হামলা থেকে বাঁচাতে সৌদি আরবকে যুদ্ধবিমান দিচ্ছে ব্রিটেন

পরে অবশ্য উপভোটের আগেই কলকাতা হাইকোর্ট তাঁকে ২০ অক্টোবর পর্যন্ত শর্তসাপেক্ষে কংগ্রেস নেতাকে জামিন দিয়েছিল। আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বিশেষ বেঞ্চে মামলার শুনানি ছিল। মামলায় আজ মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ প্রায় একমাস বাড়িয়ে দিয়েছে হাইকোর্ট। কংগ্রেস প্রার্থীর জামিনের মেয়াদ আগামী ২৫ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে হাইকোর্টের বেঞ্চ। মিলনের গ্রেফতারিকে কেন্দ্র করে নন্দীগ্রামের উপনির্বাচনে আলোড়ন পড়ে গিয়েছিল। বিজেপির জয়ী প্রার্থী হাসিরানি রথের তুলনায় গ্রেফতারির কারণে চর্চায় ছিলেন মিলন প্রধান। 

দশেরাতে দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর

অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক-মধুচক্রের আসর, আফগান নাগরিক সহ গ্রেফতার ৮৫

হুথিদের হামলা থেকে বাঁচাতে সৌদি আরবকে যুদ্ধবিমান দিচ্ছে ব্রিটেন

নবমীতে ঘরের ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হয়েছে,’ টাইগারের উপর গুলিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন উমেশ

লখনউয়ে ক্যাফে মালিকের খুনে অভিযুক্ত মডেল শ্রদ্ধা দুবেকে নাগপুর থেকে গ্রেফতার

হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপতিত করার দাবি ইরানের

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর

হাইকোর্ট বড় স্বস্তি, কংগ্রেস নেতা মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি

ধরা পড়ার হাত থেকে বাঁচতে মাথা ন্যাড়া করেছিল টাইগার শ্রফের ওপর গুলিবর্ষণকারী হৃত্বিক

বইয়ের স্টল ভাঙচুর নিয়ে ধাক্কা খেল সিপিএম, মামলা খারিজ করে দিল হাইকোর্ট

দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় উস্কানি ছড়ানোর অভিযোগ, গ্রেফতার ৩

চোরবাগান কাণ্ডে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের

ভায়াগ্রা খেয়ে পথকুকুরকে ধর্ষণের অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল ৫০ বছরের ব্যক্তির কাণ্ড