মঙ্গলবার এই কাজ করলে চরম রুষ্ট হন বজরঙ্গবলী

Share:

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার মানে হল বজরংবলীর প্রিয় দিন। এই দিনে সংকটমোচনের পুজো করলে ভক্তের প্রতি বিশেষ কৃপাদৃষ্টি দেন তিনি। এই দিনে কিছু জিনিস দান করলে যেমন ঝামেলা থেকে মুক্তি পাওয়া যেতে পারে, তেমনই আবার এই দিনে বেশ কিছু দান করলে রুষ্ট হতে পারে বজরংবলী। তবে জেনে নিন এইদিন কোন জিনিস দান করবেন আর কোন জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন।

কোন জিনিস দান করবেন :

তুলসী পাতার মালা : মঙ্গলবার হনুমানজীকে তুলসী পাতার মালা নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও হনুমানজিকে তুলসী নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয়। তুলসীতে দেবী লক্ষ্মীর বাস। তাই মঙ্গলবার হনুমানজিকে তুলসী নিবেদন করলে প্রসন্ন হন হনুমানজি।

লাড্ডু নিবেদন : আর্থিক সমস্যায় ভুগলে হমুমানজীকে লাড্ডু দান করতে পারেন। বিশেষ করে মঙ্গলবার হনুমানজীর প্রিয় বেসন লাড্ডু দান করলে কেরিয়ার থেকে বাধাও দূর হয়।

অন্যান্য : মঙ্গলবার লাল রঙের কাপড়, আপেল, ডালিমের মতো লাল ফল রাখুন, লাল মসুর ডাল, লাল লঙ্কা, গম ও গুড় দান করলে অত্যন্ত প্রীত হন বজরংবলী।

আরও পড়ুন : বজরঙ্গবলীর প্রিয় দিনে জেনে নিন কীভাবে বুঝবেন আপনার উপর হনুমান জির আশীর্বাদ রয়েছে

কোন জিনিস দান করবেন না :

ঝাড়ু : জ্যোতিষ মতে যাদের কুণ্ডলীতে মঙ্গল দুর্বল থাকে তাঁরা ভুল করেও মঙ্গলবার ঝাড়ু দান করবেন না। শুধু নতুন নয় পুরনো ঝাড়ু দান করলেও ক্ষতি হতে পারে।

বস্ত্র : মঙ্গলবার দিনে বস্ত্র দান করা উচিত নয় যদি কুণ্ডলীতে মঙ্গলের অবস্থান দুর্বল থাকে। এতে করে মঙ্গল আরও দুর্বল হয়ে পড়ে। দান করতে চাইলে লাল রঙের কাপড় দান করতে পারেন।

ধার না করা : বিশেষ করে এই দিনে কারও কাছ থেকে ধার দেওয়া বা টাকা নেওয়া থেকে বিরত থাকুন। এতে অর্থনৈতিক অবস্থার অবনতি হয়। তবে মঙ্গলবার আপনি ঋণ পরিশোধ করতে পারেন।

আরও পড়ুন : মঙ্গলবার রাতের মধ্যে গোপনে পানপাতা দিয়ে এই কাজগুলি করুন! তুষ্ট হবে সংকটমোচন

প্রসাধনী : মঙ্গলবার মহিলাদের প্রসাধনী দ্রব্য দান করা থেকে বিরত থাকুন। কুণ্ডলীতে মঙ্গল গ্রহের অবস্থান দুর্বল হলে এইদিন প্রসাধনী সামগ্রী দান করা উচিত নয়। পাশাপাশি নতুন মেকআপও ব্যবহার করা উচিত নয়।

শীতের শুরুতেই জেল্লা হারাচ্ছে ত্বক? পার্লারে না গিয়ে বাড়িতে বানান ডি-ট্যান ফেসপ্যাক

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল