আঙুলের চোট সারেনি, অ্যাডিলেড টেস্টেও অনিশ্চিত শুভমন গিল!

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়া সফরের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত শুভমন গিল(Subhman Gill)। চিন্তা বাড়াচ্ছে তাঁর আঙুলের চোট। অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের আগেই আঙুলে চোট পেয়েছিলেন শুভমন গিল। সেই কারণে অস্ট্রেলিয়ার পার্থে খেলতে পারেননি তিনি। আগামী ৬ই ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে অ্যাডিলেডে। কিন্তু এই টেস্টে শুভমন খেলতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। কারণ এখনও পুরোপুরি সুস্থ নন এই খেলোয়াড়। তাই তাঁর ময়দানে নামার বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

আরও পড়ুনঃ ফের দুর্যোগের ইঙ্গিত! সাগরে ফুঁসে উঠছে নয়া ঘূর্ণিঝড়, ৫ জেলায় বন্ধ স্কুল-কলেজ

টিম ইন্ডিয়া আগামী শনিবার থেকে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় দুদিনের একটি অনুশীলন ম্যাচ খেলবে। সেই ম্যাচেও শুভমন গিল অংশগ্রহণ করবেন না বলেই জানা গিয়েছে। তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, চোট পাওয়ার পর দলের চিকিৎসকরা শুভমনকে অন্তত ১০-১৪ দিনের জন্য বিশ্রাম নিতে বলেছেন। তাই এই সপ্তাহের শেষে অনুশীলন ম্যাচে খেলতে পারবেন না তিনি। দ্বিতীয় টেস্টেও তাঁকে খেলার ময়দানে নামতে দেখা যাবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। পুরোটাই শুভমনের দ্রুত সুস্থ হয়ে ওঠার উপর নির্ভর করছে। জানা গিয়েছে, আঙুলে পাওয়া চোটের ব্যথা কমে গেলেও খেলার ময়দানে নামতে একটু সময় লাগবে তাঁর।

আরও পড়ুনঃ সাতসকালেই উলুবেড়িয়ায় সিরিয়াল দুর্ঘটনা, অকালে ঝরল ৩ প্রাণ

এদিকে ২৫ বছরের এই ভারতীয় খেলোয়াড়কে আগামী দিনের তারকা মনে করে হচ্ছে। ময়দানে তাঁর পারফর্মেন্স দুর্দান্ত। এর আগে প্রথম টেস্টে তাঁর জায়গায় তিন নম্বরে ব্যাট করেছিলেন দেবদত্ত পাড়িক্কল। তবে শুভমন দলে না ফিরলেও দ্বিতীয় টেস্টে দলে ফিরবেন একসময়ের অধিনায়ক রোহিত শর্মা। তিনি যদি ওপেনিং করার সিদ্ধান্ত নেন তাহলে সেক্ষেত্রে কে এল রাহুলকে তিন নম্বরে খেলাতে পারে দল। আপাতত শুভমনের দলে ফেরার অপেক্ষায় রয়েছে ভারতীয় সমর্থকরা। এদিকে গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের নজর আগামী টেস্টের দিকে।

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে