মর্জিমতো স্কুলে আসার দিন শেষ, প্রাথমিক শিক্ষকদের হাজিরার ওপর চলবে নয়া নজরদারি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিজেদেরই মর্জিমতো দিনের পর দিন স্কুলে আসছেন শিক্ষিকারা। কখন কেউ আসছেন সকাল ১১ টার পরে আবার কেউ প্রধানশিক্ষক বা শিক্ষিকাকে বলে ছুটির আগে বেরিয়ে যাচ্ছেন। শুধু তাই নয় কেউ আবার না জানিয়েই নিয়ে নিচ্ছেন ছুটি। আর স্কুলের মধ্যে শিক্ষিকা না থাকায় পড়ুয়াদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে। তাই  অভিভাবক  থেকে শিক্ষক-শিক্ষিকাদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

এই পুরো বিষয়টি নজরে আসতেই উত্তর ২৪ পরগণার স্কুলগুলিতে নির্দেশিকা পাঠাল জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, শিক্ষক-শিক্ষিকারা যথাসময়ে স্কুলে আসছেন কি না তার উপর নজরে রাখতে ‘টিচার্স অ্যাটেন্ডেন্স মনিটরিং সেল’ গঠন করেছে দপ্তর। প্রতিদিন গুগল শিটের মাধ্যমে কোন শিক্ষিক- শিক্ষিকা কখন আসছে তা নয়ে দপ্তরের কাছে রিপোর্ট জমা দেবেন প্রধান শিক্ষিকারা।

কারও ক্ষেত্রে কাজে গাফিলতি নজরে পড়লে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ডিপিএসসির চেয়ারম্যান দেবব্রত সরকার।  বর্তমানে উত্তর ২৪ পরগণায় রয়েছে ৩,৬৬৫টি প্রাথমিক স্কুল। আর সেখানেই চালু হতে চলেছে এবার এই নিয়ম। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশমতোই এই  ‘টিচার্স অ্যাটেন্ডেন্স মনিটরিং সেল’ গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয় অভিভাবদের অভিযোগ গ্রহণের জন্য ‘ডেস্কে সমাধান’ চালু হয়েছে। একথায় বলা যায়, যাতে পড়ুয়াদের পড়াশোনার কোন ক্ষতি না হয়  সেইদিকে বিশেষ নজর রাখছেন জেলা প্রশাসন।

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের