ডিগবাজি খেয়ে হিন্দুদের ‘পরিত্রাতা’ চিন্ময় প্রভুর সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা ইসকনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রবাদ রয়েছে, ‘আপনি বাঁচলে বাপের নাম’।বাংলাদেশ ইসকনের দায়িত্বে থাকা তথাকথিত পদাধিকারীদের দশা অনেকটাই তেমন। মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকারের রোষে পড়ার ভয়ে (পড়ুন নিষিদ্ধ হওয়ার আশঙ্কায়) বাংলাদেশে হিন্দুদের পরিত্রাতা হয়ে আবির্ভূত হওয়া ‘জেলবন্দি’ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সঙ্গে দুরত্ব তৈরি করলেন। নিজেদের পিঠ বাঁচাতে ইসকন বাংলাদেশের পদাধিকারীরা বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তড়িঘড়ি সাংবাদিক সম্মেলনে ঘোষণা করলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ইসকন বাংলাদেশের কেউ নন। তিনি ইসকন থেকে বহিষ্কৃত। তাঁর বক্তব্য ও কার্যক্রমের দায় ইসকনের নয়।’

এদিন দুপুরে স্বামীবাগে ইসকন বাংলাদেশের মূল আশ্রমে তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন ডেকে কট্টর হিন্দুত্ববাদী ও বিতর্কিত সংগঠনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, ‘কয়েক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকন বাংলাদেশ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। ফলে তাঁদের কোনও কাজের দায় ইসকন নেবে না।’ বাংলাদেশ ইসকনের আর এক মাতব্বর তথা কার্যনির্বাহী কমিটির সদস্য হৃষীকেশ গৌরাঙ্গ দাস মুসলিম মৌলবাদীদের সুরে সুর মিলিয়ে বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কয়েকটি শিশু অভিযোগ করেছিল যে তাদের সঙ্গে অসদাচরণ ও খারাপ ব্যবহার করা হয়েছে। এটা জানার পরে চিন্ময়কে চিঠি দেওয়া হয় বিষয়টি খতিয়ে দেখতে। তখন তদন্তের স্বার্থে তিন মাসের জন্য তাঁকে সংগঠন ও পুণ্ডরীক ধামের পদ থেকে বিরত থাকতে বলা হয়। তবে তিনি তা মানেননি। সংগঠনের নির্দেশনাও শোনেননি। এ কারণে তাঁকে ইসকন বাংলাদেশ থেকে স্থায়ীভাবে গত জুলাইয়ে বহিষ্কার করা হয়।’

অন্যদিকে, এদিন দুপুরেই ইসকনকে নিষিদ্ধ করার আর্জি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, সরকারের তরফে ইতিমধ্যেই চটগ্রাম হিংসা নিয়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে এ বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না। তার পরেও আবেদনকারী জোরাজুরি করলে বিচারপতি দেবাশিস রায়চৌধুরী বলেন, ‘বাংলাদেশের মানুষ সৌহার্দ্যপূর্ণ। এ বিষয়ে আবেদনকারীর দুশ্চিন্তার কোনও কারণ নেই।’ আইনজীবী ও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, হাইকোর্টের নির্দেশ জঙ্গি ও মুসলিম মৌলবাদীদের মুখে বিরাশি সিক্কার থাপ্পড় কষিয়েছে।’

গত মঙ্গলবার (২৬ নভেম্বর) ইসকন সংগঠক তথা চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে জেলে পাঠানোর আদেশ দেওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়েন তাঁর অনুসারীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দু’পক্ষের সংঘর্ষে চট্টগ্রাম আদালতের এক আইনজীবী প্রাণ হারান। আর ওই ঘটনাকে হাতিয়ার করে আসরে নামে মুসলিম মৌলবাদী এবং হিন্দু নিধনের দায়িত্ব পালন করা সারজিস আলম-হাসনাত আবদুল্লাহর মতো জঙ্গি নেতারা। হিন্দুদের সবক শেখাতে ইসকনকে নিষিদ্ধের আর্জি জানিয়ে মামলা দায়ের করে। গতকাল বুধবার (২৭ নভেম্বর) মামলার শুনানিতে এ বিষয়ে সরকারের অবস্থান জানানোর নির্দেশ দেয় বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর ডিভিশন বেঞ্চ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মামলার শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন জানান, ‘চট্টগ্রামে অশান্তির ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখনও পর্যন্ত এই ঘটনায় তিনটি মামলা হয়েছে। একটিতে ১৩ জন, একটিতে ১৪ জন এবং আরেকটিতে ৪৯ জনকে আসামি করা হয়েছে। এছাড়া এখনও পর্যন্ত ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি দেখে আরও ছয় জনকে শনাক্ত করা হয়েছে। পুলিশ তৎপর রয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। আরও অনেক তথ্য মিলবে বলে আশা করা হচ্ছে। সরকার যেহেতু কঠোর পদক্ষেপ নিয়েছে, তাই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই।’ এর পরেই ইসকনকে নিষিদ্ধের আর্জি জানিয়ে দায়ের মামলা খারিজ করে দেন বিচারপতিরা। হিন্দু ধর্মীয় সংগঠনটিকে নিষিদ্ধ করা হবে কিনা, তা নিয়ে সিদ্ধান্তের ভার সরকারের উপরেই ছাড়েন।

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

‘স্কুলে হিন্দি বলার জন্যে চপ্পল দিয়ে পিটিয়েছিল মা’, শৈশবের দিনগুলির স্মরণে ববি দেওল

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

রণবীরকে ‘নিষিদ্ধ’, FWICE-এর সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে প্রযোজক টিপি আগরওয়াল

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…

তৃণমূলের দলীয় কার্যালয়ে এবার গেরুয়া পতাকা, স্বেচ্ছায় চাবি বিজেপির হাতে তুলে দিলেন কর্মীরা