‘তুমি আমার সেরা নায়িকা’, ‘সিটাডেল: হানি বানি’-র সাফল্য পার্টিতে সামান্থার প্রশংসায় পঞ্চমুখ বরুণ

সম্প্রতি সিরিজের সাফল্যমণ্ডিত পার্টি হয়ে গেল। যেখানে ছবির নির্মাতা থেকে কলা কূশলীরা সবাই অংশ নিয়েছিলেন। সেই ছবিই ইনস্টাগ্রামে শেয়ার করে সামান্থাকে প্রশংসায় ভরিয়ে দিলেন বরুণ ধাওয়ান।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ভিড় জমাচ্ছেন দক্ষিণী তারকারা। অবাধ প্রশংসাও কুড়োচ্ছেন তাঁরা। গত মাসেই রিলিজ করেছে আমেরিকান টেলিভিশন সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণ ‘সিটাডেল: হানি বানি’। গত ৬ নভেম্বর থেকে আমাজন প্রাইমে সম্প্রচারিত হচ্ছে সিরিজটি। আমেরিকান সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। যাই হোক, হিন্দি ‘সিটাডেল: হানি বানি’-তে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন বরুণ ধাওয়ান এবং সামান্থা রুথ প্রভু। সিরিজে অভিনেতাদের অভিনয় দারুণ প্রশংসা কুড়িয়েছে। এমনকী তারকারাও নিজেদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

সম্প্রতি সিরিজের সাফল্যমণ্ডিত পার্টি হয়ে গেল। যেখানে ছবির নির্মাতা থেকে কলা কূশলীরা সবাই অংশ নিয়েছিলেন। সেই ছবিই ইনস্টাগ্রামে শেয়ার করে সামান্থাকে প্রশংসায় ভরিয়ে দিলেন বরুণ ধাওয়ান। বরুণ ধাওয়ান অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর প্রশংসা করে লিখেছেন, তিনি সর্বকালের সেরা সহ-অভিনেতা। উত্তরে সামান্থা বলেন, ‘আমি না তুমি সুপারস্টার।’ সামান্থাও ইনস্টাগ্রামে গতকালের রাতে সাফল্যের পার্টির ছবি শেয়ার করে নিয়েছেন। ফটোগ্রাফগুলিতে বরুণ, সিরিজের নির্মাতা রাজ-সহ পুরো ক্রু সদস্যদের সঙ্গে অভিনেত্রীকে দেখা গিয়েছে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “সুন্দরতম মানুষের সঙ্গে কাটানো একটি সুন্দর সন্ধ্যা।” ছবিগুলি পোস্ট হতেই ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। বরুণ মন্তব্য বিভাগে গিয়ে সামান্থার প্রশংসা করেছেন। অন্যদিকে ছবির পরিচালক উদযাপনের বিষয়ে লিখেছেন, “অবশেষে আমরা দীর্ঘ কঠিন যাত্রার পর ছবির সাফল্য উদযাপন করতে পারছি!” “সিটাডেল: হানি বানি” একটি আমেরিকান টেলিভিশন সিরিজ সিটাডেলের ভারতীয় রূপান্তর। ছবিটি হানি এবং বানির গল্পকে ঘিরে তৈরি হয়েছে। সিরিজটিতে বরুণ ধাওয়ান এবং সামান্থা রুথ প্রভু মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।

এছাড়া আরও অভিনয় করছেন, কে কে মেনন, সিমরান, সিকান্দার খের, সাকিব সেলিম, সোহম মজুমদার, শিবঙ্কিত সিং পরিহার এবং থালাইভাসাল বিজয়। বরুণকে পরবর্তীতে “বেবি জন”-এ দেখা যাবে। ছবিতে অভিনেতাকে পুলিশ অবতারের ভূমিকায় দেখা যাবে। ‘বেবি জন’ এই বছর বড়দিনে মুক্তি পাবে। Atlee এবং Cine1 স্টুডিওর সহযোগিতায় Jio Studios দ্বারা উপস্থাপিত, Baby John প্রযোজনা করেছে A for Apple Studios এবং Cine1 Studios। ছবিটি ২৫ ডিসেম্বর মুক্তি পাবে। এদিকে, সানি দেওল, দিলজিৎ দোসঞ্জ এবং সুনীল শেট্টির ছেলে আহান শেট্টির আসন্ন ছবি “বর্ডার 2″তেও দেখা যাবে বরুণকে। ছবিটি ২৩ জানুয়ারী, ২০২৬ এ মুক্তির জন্য নির্ধারিত রয়েছে।

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল