শিলিগুড়ির কাছে রংপোয় সেতু ভেঙে খাদে পড়ল বাস, কমপক্ষে মৃত্যু ৪ জনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শিলিগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা। শনিবার শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে রংপোর কাছে সেতু ভেঙে খাদে পড়ল যাত্রীবাহী বাস। আর তাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪  জন । চলছে উদ্ধারকাজ।  আহত যাত্রীদের উদ্ধার করে  রংপো হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে। মনে  করা হচ্ছে, এদিনের দুর্ঘটনার জেরে বাড়বে নিহতদের সংখ্যা।

স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুরে শিলিগুড়ি থেকে যাত্রী নিয়ে একটি বাস গ্যাংটক যাচ্ছিলেন। তখনই  রংপোর কাছে সেতু ভেঙে খাদে পড়ে যায় যাত্রীবাহী বাস। রাস্তা থেকে সোজা তিস্তায় পারে গিয়ে পড়ে বাসটি।  সেইসময় প্রায় ২০ জন যাত্রী ছিল বাসে । জোরকদমে  চলছে উদ্ধারকাজ।  এখন পর্যন্ত বেশ কয়েকজন যাত্রী বাসের মধ্যে আটকে রয়েছে বলে খবর।

এদিন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিকিম এবং কালিম্পং পুলিশ সহ উদ্ধারকারী দল। তারা গিয়ে যাত্রীদের বাস থেকে বের করে আনছে। কালিম্পঙের পুলিশ সুপার শ্রী হরি পাণ্ডে বলেন, এখনও পর্যন্ত ৪ জনের দেহ পাওয়া গিয়েছে। উদ্ধারকাজ চলছে। আহত হয়েছেন কুড়ি জনের কাছাকাছি। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে কী করে এমন দুর্ঘটনা ঘটল তা এখন জানা যায়নি। এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত । 

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে