পানীয়ে গুটখা মিশিয়ে উদ্ভট রেসিপি আবিষ্কার বিক্রেতার, ‘বিমল শিকাঞ্জি’ দেখে থ মেরে গেলেন নেটিজেনরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুড ভ্লগিংয়ের দৌলতে নানান অদ্ভুত খাবারের কথা প্রায়শই উঠে আসে সোশ্যাল‌ মিডিয়ার পাতায়। এমনকি খাবার বিক্রেতারাও গ্রাহক টানতে নিত্যনতুন পদ রাখতে শুরু করেছেন নিজেদের দোকানে। বাংলায় নন্দিনী দি, অরুণ দা, কালীদি ফুড ভ্লগিংয়ের দৌলতে জনপ্রিয়তার শিখরে উঠেছেন। তবে এই মুহূর্তে সস্তায় খাবার দিয়ে বাজার কাঁপাচ্ছেন শিয়ালদার রাজুদা। কিন্তু অদ্ভুত সব রেসিপির কারণেও লাইমলাইট ছিনিয়ে নেন বহু খাদ্য-বিক্রেতা। কিন্তু সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে বিমল শিকাঞ্জি(Vimal Shikanji)।

আরও পড়ুনঃ কেজরিওয়ালের দলে যোগ হবু আমরা গড়ার কারিগর শিক্ষাবিদ অবোধ ওঝার

এবার হয়তো ভাবছেন, পানীয় হিসেবে শিকাঞ্জি তো চেনেন, কিন্তু বিমল শিকাঞ্জি আবার কি? সম্প্রতি এই অদ্ভুত পানীয়ই রমরমিয়ে বিক্রি করছেন ভারতের এক পানীয় বিক্রেতা। গুটখার নেশায় অভ্যস্ত ব্যক্তিদের জন্য ওই পানীয় যেন স্বর্গ। কারণ শিকাঞ্জিকে অন্যভাবে বিক্রি করার উদ্দেশ্যেই ওই পানীয়ের মধ্যে বিমল পানমশলা বানিয়ে বিক্রি করছেন এক পানীয় বিক্রেতা। এর ফলেই সাধারণ শিকাঞ্জি হয়ে উঠছে ভাইরাল ‘বিমল শিকাঞ্জি’।

আরও পড়ুনঃ সপ্তাহের শুরুতেই ব্যাপক সস্তা হল সোনা, বিয়ের মাসে একধাক্কায় কতখানি কমল দাম?

লেবু, আদা, পুদিনার মতো চিরাচরিত উপাদানের পাশাপাশি শিকাঞ্জিতে বিমল মেশানোর ঘটনা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। অনেকেই আবার ওই বিক্রেতার ঠিকানা জানতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই ধরণের খাবার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ইদানিং বেশ জনপ্রিয় হচ্ছে নেট দুনিয়ায় তা আর বলে দেওয়ার অপেক্ষা। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া বিমল শিকাঞ্জির ভিডিওটি এখনও পর্যন্ত ৬ লক্ষ ৩১ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন।

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?