দিল্লি-ঢাকা সঙ্ঘাত চরমে, ভারতের রাষ্ট্রদূতকে তলব ইউনূস সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসে হামলার ঘটনায় ভারতের রাষ্ট্রদূত  প্রণয় ভার্মাকে তলব করল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার(৩ ডিসেম্বর) বিকেলে ইতিমধ্যেই  প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে উপস্থিত হয়েছেন। বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাঁকে তলব করা হয়েছে। রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।

হিন্দু ধর্মগুরু চিন্ময় প্রভুর গ্রেপ্তারি ও একের পর এক সংখ্যালঘু হিন্দু সমাজের উপরের নির্যাতনের প্রতিবাদে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায় ক্ষুব্ধ জনতা। ছিঁড়ে ফেলা হয় বাংলাদেশের জাতীয় পতাকা। হামলার ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলে আগেই প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার এই ঘটনায় ৩ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে ভারতীয় কর্তৃপক্ষ। একইসঙ্গে হামলায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে। এই হামলার ঘটনায় তদন্তও শুরু করেছে ত্রিপুরা পুলিশ। এই ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন ভারত সরকার।

সম্প্রতি সংখ্যালঘু হিন্দু সমাজের উপর নির্যাতন ও হিন্দু গুরু চিন্ময় প্রভুর গ্রেপ্তারি নিয়ে উত্তাল গোটা বাংলাদেশ সহ ভারত। ক্ষুব্ধ জনতার দাবি মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় প্রভুকে। হিন্দু নির্যাতনের প্রতিবাদ জানায় নির্মমভাবে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। অবিলম্বে মুক্তি দেওয়া হোক প্রভুকে।

এই গ্রেপ্তারির প্রতিবাদ জানাতে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠন হামলা চালায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের অফিসে। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে হাইকমিশনের অফিসে। বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে তাঁরা। এরপর পুলিশের বিশাল বাহিনী এসে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।

বাংলাদেশের ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবী নিহত ও হিন্দু সাংবাদিক নিগ্রহের হওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ভারতের জাতীয় পতাকা অবমাননার ছবিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এই নিয়ে মুখে কুলুপ এঁটেছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার মোল্লা ইউনূস। উল্টে অস্বীকার করে চলেছে।

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭