১৫ বছর বাদে ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাটিতে হারাল হারাল টাইগাররা

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে, যার শেষ ভাল, তার সব ভাল। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের জন্য বোধ হয় এই কথাটি প্রযোজ্য। ২০০৯ সালে গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ বার টেস্ট জয় পেয়েছিল টাইগাররা। তার পর ১৫ বছর জয় অধরা থেকে গিয়েছিল। মঙ্গলবার অবশেষে সেই খরা কাটল। কিংস্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে হারালেন মেহেদী হাসান মিরাজরা। সিরিজ সেরা হয়েছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ।

প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৬৪ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশের প্রথম ইনিংস। কিন্তু টাইগারদের অল্প রানে বেঁধেও সুযোগ কাজে লাগাতে পারেনি ক্যারিবীয়রা। ১৪৬ রানেই গুটিয়ে গিয়েছিল। প্রথম ইনিংসে ১৮ রানে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে তোলে ২৬৮ রান। জাকের আলী ৯১ রানের এক অসাধারণ ইনিংস খেলেন। তাছাড়া সাদমান (৪৬) ও মিরাজ (৪২) ব্যাট হাতে জ্বলে ওঠেন। ওয়েস্ট ইন্ডিজের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৮৭ রান। কিংস্টনের মাঠে ২১২ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই। সেখানে ২৮৬ রান তাড়া করে আদৌ ক্যারিবীয়রা জয় ছিনিয়ে নিতে পারে কিনা, সেটাই ছিল দেখার।

কিন্তু তাইজুল ইসলামের আগুন ঝরানো বোলিংয়ে প্রথম থেকেই নাস্তানাবুদ হন ক্যারিবীয় ব্যাটাররা। হজ (৫৫) ও ব্র্যাফেট (৪৩) ছাড়া আর কোনও ব্যাটার বাংলাদেশি বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। শেষ পর্যন্ত ১৭৫ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয় ইনিংস। তাইজুল ইসলাম ৫০ রানে ৫ উইকেট নেন। তাসকিন আহমেদ নেন ২ উইকেট। কিংস্টন টেস্টে জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ ড্র রেখেই দেশে ফিরছেন মেহেদী হাসান মিরাজরা।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন