রবিবার থেকে রাজ্যে পাউরুটির দাম বাড়ছে

Share:

নিজস্ব প্রতিনিধি:পশ্চিমবঙ্গ বেকার্স কো-অর্ডিনেশন কমিটি পক্ষ থেকে জানানো হল আগামী রবিবার থেকে রাজ্যে পাউরুটির দাম বাড়ছে।সারা রাজ্যব্যাপী পাউরুটির(Bread) দাম প্রতি ৪০০ গ্রাম ৩৬.০০ টাকা, প্রতি ২০০ গ্রাম ১৮.০০ টাকা, প্রতি ১০০ গ্রাম ৯.০০ টাকা বাড়ানো হচ্ছে। এই মূল্য বৃদ্ধি আগামী ০৮/১২/২৪ তারিখ রবিবার থেকে কার্যকর হবে।পাউরুটি ও বেকারীজাত দ্রব্যের উৎপাদনের কাঁচামালের(Raw Metirials) দাম ভয়াবহভাবে বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গ বেকার্স কো-অর্ডিনেশন কমিটি পাউরুটি সহ বেকারীজাত সমস্ত পণ্যের মূল্যবৃদ্ধি ঘোষণা করে।প্রসঙ্গত, সরকার সর্বতোভাবে প্রচেষ্টা চালিয়েও কাঁচামালের দাম নিয়ন্ত্রণ রাখতে পারে নি।

তাই একেবারে নিরুপাই হয়েই পাউরুটি সহ বেকারীজাত সমস্ত দ্রব্যের যেমন-কেক, বিস্কুট প্রভৃতির মূল্য ৩০ থেকে ৩৫ শতাংশ বৃদ্ধি করতে বাধ্য হতে হলো বেকারি কারবারীদের। পশ্চিমবঙ্গ বেকারি কো অর্ডিনেশন কমিটি বুধবার কলকাতা প্রেস ক্লাবে(Kolkata Press Club) সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান,কাঁচামালের দাম বাড়ার গতিপ্রকৃতি নিম্নলিখিত তালিকা থেকে সহজেই অনুমান করা যায়। কিভাবে কাঁচামালের দাম বেড়েছে। তার ফলে পুরনো দামে তৈরি করা এবং বিক্রি করাটা অসম্ভব হয়ে ওঠে দাঁড়াচ্ছে। নভেম্বর, ২০২২ সাল

ময়দা- ৩,০০০ টাকা কুইন্টাল

চিনি- ৩,৮০০ টাকা কুইন্টাল

ডালডা/তেল- ১০০ টাকা কেজি

পলিথিন ব্যাগ- ২০০ টাকা কেজি

জ্বালানি কাঠ- ৮০০ টাকা কুইন্টাল

ডিসেম্বর, ২০২৪ সাল

৩,৭০০ টাকা কুইন্টাল

৪,২০০ টাকা কুইন্টাল

১৫০ টাকা কেজি

২৫০ টাকা কেজি

১০০০ টাকা কুইন্টাল

অনুরুপভাবে বেকারী শিল্পের ব্যবহৃত কেমিক্যাল যেমন (গুলেটিন, ক্যালসিয়াম)- এর দাম শতকরা ২৫ ভাগ এবং বিদ্যুতের দাম শতকরা ৬০ ভাগ বৃদ্ধি পেয়েছে।

আজ তাং ০৪/১২/২০২৪ আমরা নিতান্ত নিরুপায় হয়ে ওয়েস্ট বেঙ্গল বেকার্স কো- অরডিনেশন কমিটি, কলকাতা পাউরুটিসহ বেকারীজাত (বিস্কুট, কেক প্রভৃতি) সমস্ত উৎপাদিত দ্রব্যের দাম ০৮/১২/২০২৪ তারিখ রবিবার থেকে সারা রাজ্যে নিম্নলিখিতভাবে কার্যকরী করার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গ বেকার অর্ডিনেশন কমিটি।

রুটির খুচরা মূল্য

টুকরা করা রুটি

20.11.2022 তারিখে বিদ্যমান মূল্য

বর্ধিত মূল্য (w.e.f. 08.12.2024)

400 গ্রাম

32.00

36.00

200 গ্রাম

16.00

৮.৫০

18.00

100 গ্রাম

9.00

প্লেইন ব্রেড 400 গ্রাম

32.00

36.00

200 গ্রাম

16.00

৮.৫০

18.00

100 গ্রাম

9.00

দুধের রুটি

34.00

17.00

38.00

400 গ্রাম

19.00

200 গ্রাম

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

কিউআর মেনু থেকে নম্বর চুরি, মধ্যরাতে তরুণীর ফোনে এল যে বার্তা…

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর