জানেন কী মাইক্রোসফট এজ ব্রাউজার থেকে গুগল সার্চ করবেন কীভাবে?

Share:

নিজস্ব প্রতিনিধি : মাইক্রোসফট এজ ব্রাউজার ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে অনেকে ‘বিং’ ব্যবহার করে থাকে। অনেকে আবার এটি পছন্দ করেন না। তবে, কেউ যদি অন্য সার্চ ইঞ্জিন পছন্দ করেন, যেমন গুগল, সেটিংস মেনু থেকে, তবে এটি সহজেই চেনজ করে নিতে পারেন। জানেন কী কীভাবে ব্রাউজারের ডিফল্ট সার্চ ইঞ্জিন বদলাবেন ?

প্রথমে ফোনে এজ ব্রাউজার চালু করুন। এবার একটু খেয়াল করলে দেখতে পাবেন স্ক্রিনের ওপরের ডান কোণায় থ্রি-ডট, এই আইকনে ক্লিক করুন ও সেটিংস অপশনটি বেছে নিন। এবার বাম সাইডের সাইডবার থেকে ‘প্রাইভেসি, সার্চ অ্যান্ড সার্ভিসেস’ অপশনটি বেছে নিন। এবার নিচে স্ক্রল করে ‘সার্ভিসেস’ বিভাগে চলে যান। সেখানে, ‘অ্যাড্রেস বার অ্যান্ড সার্চ’ অপশনে ক্লিক করুন। পরের স্ক্রিন থেকে, ‘সার্চ ইঞ্জিন ইউজড ইন অ্যাড্রেস বার’ ড্রপ ডাউন থেকে নিজের পছন্দের সার্চ ইঞ্জিন বেছে নিন। ডিফল্টভাবে চারটি অপশন থাকবে, বিং, ইয়াহু, গুগল, ডাকডাকগো। যেকোন একটা পছন্দ মত বেছে নিন। পরেরবার অনলাইন সার্চ করার সময় মাইক্রোসফট এজ বেছে নেওয়া সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারবেন।

তবে অনেকে হয়তো এখনও জানেন না নতুন সার্চ ট্যাব বদলাবেন কীভাবে? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে কিছু জিনিস বদলাতে হবে। ডিফল্ট সার্চ ইঞ্জিন পরিবর্তন করলেও, এজ ব্রাউজারের ‘নিউ ট্যাব’ পৃষ্ঠা বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করে। ফলে, নিজের বাছাই করা সার্চ ইঞ্জিনের জন্য অ্যাড্রেস বার ব্যবহার করতে হয়। এবার এটি বদলাতে, সার্ভিসেস’ বিভাগের ‘অ্যাড্রেস বার অ্যান্ড সার্চ’ অপশনে ফিরে যান। দ্রুত অ্যাকসেস করার জন্য “edge: //settings/search” স্পেস কেটে দিয়ে এটি অ্যাড্রেস বার-এ লিখুন। এরপর ‘সার্চ অন নিউ ট্যাব ইউজেস সার্চ বক্স অর অ্যাড্রেস বার’ বদলে শুধু ‘অ্যাড্রেস বার’ বেছে নিন। ব্যস হয়ে গেল না বদল তাও আবার কোন ঝামেলা ছাড়াই।

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের