১৪ ডিসেম্বর কলকাতায় আংশিক বন্ধ থাকবে জল সরবরাহ, কারণ কী?

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় জল যন্ত্রণায় ভুগছে সাধারণ মানুষ। প্রায়শই এই রকম নানা অভিযোগ তুলে ধরছেন অনেকে। সেই আবহে এবার আগামী সপ্তাহে গোটা কলকাতা জুড়ে জল পরিষেবা বন্ধ রাখার কথা জানাল কলকাতা পুরসভা।  শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানের পর এই খবর জানান মেয়র ফিরহাদ হাকিম।

মেয়র জানান, ‘‘টালা এবং পলতায় জরুরি ভিত্তিতে কিছু মেরামতের প্রয়োজন দেখা দিয়েছে। সেই কারণেই  ১৪ ডিসেম্বর সকালের জল সরবরাহ করার পর পানীয় জল উৎপাদন এবং সরবরাহ বন্ধ রাখা হবে। তবে ১৫ ডিসেম্বর থেকে ফের নির্বিঘ্নে জল সরবরাহ চালু হবে। আগামী গ্রীষ্মে শহরে টানা পানীয় জল সরবরাহ চালু রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’’ 

পুরসভার জল সরবরাহ বিভাগের এক আধিকারিক জানান, রোজ পলতা থেকে গড়ে ২৪২ মিলিয়ন গ্যালন জল উৎপাদন হয়। কিন্তু সবটা জল রোজ সরবরাহ করা হয় না। কারণ টালা ট্যাঙ্কের ধারণ ক্ষমতা রাখতেই রোজ নিয়ম করে কিছুটা পানীয় জল রাখা হয়। এর পাশাপাশি তিনি আরও বলেন, পলতা জল উৎপাদন এবং টালা সরবরাহ কেন্দ্র মিলিয়ে অন্তত ৫০টি বিভিন্ন ধরনের মেরামত করা হবে। এর মধ্যে যেমন পাইপের ছিদ্র মেরামত আছে, তেমনই চেক ভালভ, জলের চাপ নিয়ন্ত্রণ-সহ বিভিন্ন বিষয় রয়েছে। প্রায় সব মিলিয়ে অন্তত ৫০টি বিভিন্ন ধরনের মেরামত করা হবে। টালা পলতা বন্ধ থাকায় উত্তর এবং মধ্য কলকাতা এবং দক্ষিণ কলকাতার অন্তত সাতটি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ থাকবে। একইরকমভাবে সল্টলেক পুরসভা এলাকার প্রায় ৪০ ভাগ এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে বলেই দাবি পুরকর্তাদের। 

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী