দেশের মধ্যে ব্যবসায় শীর্ষে বঙ্গ নারীরা , জানালেন শিল্পমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: নিন্দুকদের কথায়, ব্যবসা বাঙালিদের জন্য নয়। এবার সেই কথাকেই বুড়ো আঙুল দেখিয়ে ব্যবসার নিরিক্ষে দেশের মধ্যের শীর্ষ স্থান দখল করেছে বঙ্গ নারীরা। শনিবার এমএসএমই (মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস) দফতরের উদ্যোগে এক অনুষ্ঠানে উপস্থিত থেকে এমনটাই জানালেন রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

মন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতি বছর জেলায় জেলায় গিয়ে শিল্প উদ্যোগীদের সমস্যার কথা শুনি। তাঁদের অসুবিধা দূর করার জন্যই এখানে এসেছি। প্রচুর মহিলা এগিয়ে আসছেন উদ্যোগপতি হওয়ার জন্য। দেশের মধ্যে এক্ষেত্রে বাংলা এক নম্বরেই রয়েছে। মালদহ এবং দুই দিনাজপুরের যে মহিলারা ভাবছেন কিছু করবেন, তাঁরা এগিয়ে আসুন।” সরকার আপনাদের সবরকম  সাহায্য করতে প্রস্তুত বলেই বার্তা দেন শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। 

এদিন মালদহ কলেজ অডিটোরিয়ামের অনুষ্ঠানে সরাসরি উদ্যোগপতিদের মুখ থেকে ছোট ও মাঝারি শিল্পে লোন পাওয়া থেকে শুরু করে বিভিন্ন সমস্যা নিয়ে শোনেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। মালদহের পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক কর্তা এবং উদ্যোগপতিরাও ছিলেন সেখানে। এদিনের অনুষ্ঠানে বেশিরভাগ উদ্যোগপতি মালদহ বিখ্যাত আম নিয়ে কিছু শিল্প ভাবার পরামর্শও দিয়েছেন। 

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

পাকিস্তানের কোনও সিনেমা বা ওয়েবসিরিজ ভারতে চলবে না, নেটফ্লিক্সকে জানাল কেন্দ্র

শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে খান বড়ি দিয়ে বাঁধাকপির ঘণ্ট! রইল রেসিপি

‘সন্ত্রাসবাদ মানবতার শত্রু’, ২৬/১১-তে শহিদদের কুর্নিশ অমিত শাহের

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

পাসপোর্টে একাধিক অসঙ্গতির অভিযোগ, সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি

রাস্তা পারাপারের সময় ডাম্পারের ধাক্কায় মৃত্যু চিকিৎসকের,উত্তপ্ত নিমতা

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

ভারী বৃষ্টিতে প্লাবিত সোনার খনি, ইন্দোনেশিয়ায় মৃত ১৩ শ্রমিক

‘মেয়েদের পড়াশোনা করান, স্বাবলম্বী করে তুলুন’, বাল্যবিবাহ রোধে বার্তা দিলীপ ঘোষের

লক্ষ্মীবারেও সোনার দামে ওঠাপড়া অব্যাহত, জেনে নিন কলকাতায় আজকের দর