করিনা-শর্মিলার মিষ্টি সম্পর্ক, শাশুড়িকে জন্মদিনে ‘গ্যাংস্টার’ তকমা বেবো-র

শাশুড়ি-বউমার মিষ্টি সম্পর্ক দেখে আপ্লুত হলেন নেটিজেনরাও। দুটি ছবিতে দেখা যাচ্ছে, একটিতে কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর চশমা পরে মাথায় রোলার লাগিয়ে বসে আছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ৮ ডিসেম্বর বলিউডের দুই কিংবদন্তির জন্মদিন। এক তো শর্মিলা ঠাকুরের জন্মদিন, অন্যদিকে ধর্মেন্দ্রর জন্মদিন। ৮৯ তম বছরে পা রাখলেন ধর্মেন্দ্র। ৮০ বছরে পা দিলেন শর্মিলা ঠাকুর। তাঁদের জন্মদিনে শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে ভক্তদের। এমনকী তারকাদের কন্যা পুত্র সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন। তার মধ্যে নজর কেড়ে নিল অভিনেত্রী করিনা কাপুরের শুভেচ্ছা বার্তাটি। শর্মিলা ঠাকুরের জন্মদিনে শাশুড়িকে অভিনব উপায়ে শুভেচ্ছা জানালেন করিনা কাপুর। শর্মিলা ঠাকুরের একমাত্র পুত্র সইফ আলি খানের দ্বিতীয় স্ত্রী হলেন করিনা কাপুর। ভালবেসেই বিবাহ করেন দুজনে, বর্তমানে তাঁরা দুই পুত্রসন্তানের বাবা-মা। যাই হোক, এদিন শাশুড়িকে শুভেচ্ছা জানাতে গিয়ে ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন করিনা কাপুর। করিনা-শর্মিলার দুর্দান্ত কেমিস্ট্রি নজরে পড়ল ভক্তদের। শাশুড়ি-বউমার মিষ্টি সম্পর্ক দেখে আপ্লুত হলেন নেটিজেনরাও। দুটি ছবিতে দেখা যাচ্ছে, একটিতে কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর চশমা পরে মাথায় রোলার লাগিয়ে বসে আছেন।

অন্যটিতে করিনাকে শাশুড়ির সঙ্গে দেখা গেল। দুজনেই হাসিমুখে পোজ দিয়েছেন। বোঝাই যাচ্ছে, শাশুড়িকে সাজিয়ে দিচ্ছেন নায়িকা এবং তাঁর যত্ন নিচ্ছেন। পোস্টে ক্যাপশনে করিনা লিখেছেন, ‘কে সবচেয়ে দুর্দান্ত গ্যাংস্টার? আমার কি আর কিছু বলার দরকার আছে? আমার শাশুড়িকে জন্মদিনের শুভেচ্ছা। জাস্ট দ্য বেস্ট।” একটি ছবিতে কারিনার ছোট ছেলে জেহের গালেও চুম্বন আঁকতে দেখা গেল শর্মিলাকে। তিনি একটি হাউসকোট পরে ছিলেন। ১৯৬৮ সালে কিংবদন্তি ক্রিকেটার মনসুর আলি খান পতৌদিকে বিবাহ করেন শর্মিলা ঠাকুর। তিনি ২০১১ সালে মারা যান। তার তিনটি সন্তান রয়েছে – সাইফ আলী খান, সোহা আলী খান এবং সাবা পতৌদি। শর্মিলা ঠাকুরের কাজের বিষয়ে বলতে গেলে, তিনি সত্যজিৎ রায়ের প্রশংসিত বাংলা ছবি ‘দ্য ওয়ার্ল্ড অফ অপু’ দিয়ে মাত্র ১৪ বছর বয়সে অভিনয় জীবন শুরু করেছিলেন। তিনি শুধু বাংলাই নয়, বলিউডেরও একজন বিশিষ্ট অভিনেত্রী।

 

তিনি ‘কাশ্মীর কি কালি’, ‘সফর’, ‘অমর প্রেম’, ‘আরাধনা’, ‘দাগ’ এবং অন্যান্য চলচ্চিত্রে কাজ করেছেন। কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার থেকে শুরু করে রাজেশ খান্না, ধর্মেন্দ্র, শাম্মী কাপুর, অমিতাভ বচ্চন এবং সঞ্জীব কুমারের মতো বলিউড তারকাদের বিপরীতে জুটি বেঁধেছেন। তিনি ২০২৩ সালের ‘গুলমোহর’ দিয়ে দীর্ঘদিন পরে অভিনয়ে প্রত্যাবর্তন করেন, যেখানে মনোজ বাজপেয়ীও প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। তাকে পরবর্তীতে ‘আউটহাউস’ -এ দেখা যাবে। যেখানে আরও অভিনয় করবেন মোহন আগাশে, জিহান হোদার, সোনালি কুলকার্নি, নীরজ কবি এবং সুনীল অভয়ঙ্কর।

‘পাপী ছেলে না থাকাই ভালো’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!