সেকেড্ডা গ্রামে পোল্ট্রি ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, , ব্যাপক ক্ষয়ক্ষতি

Share:

নিজস্ব প্রতিনিধি ,বীরভূম: আচমকায় পোল্ট্রি ফার্মে আগুন লাগার ঘটনা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ল সেকেড্ডা গ্রামের বাসিন্দারা। রবিবার সকাল সাতটা নাগাদ বীরভূম জেলার মোহাম্মদ বাজার থানা(Mahamodbazar P.S.) এলাকার সেকেড্ডা গ্রামে এক পোল্টির ফার্মে(Poultry Fram) আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। তবে কীভাবে এই আগুন লাগার ঘটনা ঘটল সেই বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্ট নয়। আগুন লাগার ঘটনা দেখতে পেয়ে স্থানীয় গ্রামবাসীরা প্রথমেই ছুটে আসেন পোল্ট্রি ফার্মে আর তারপর পোল্ট্রি ফার্মে এসে পোল্টি ফার্মের চাল থেকে সমস্ত খড় নামিয়ে ফেলার চেষ্টা করেন।  তার পাশাপাশি স্থানীয় মানুষজনের চেষ্টাই আগুন নেভানোর কাজ শুরু করা হয় বলে জানা যায়। 

এদিকে,বাংলাদেশের ঘটনা নিয়ে হাসনাবাদে প্রতিবাদ মিছিল। ওপার বাংলায় সনাতনীদের উপর আক্রমণের প্রতিবাদে এপার বাংলায় পথে নামল সনাতন ধর্ম সম্প্রদায়ের মানুষ। বাংলাদেশ সনাতনীদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে একই সাথে ভারতের জাতীয় পতাকা অবমাননা ও চিনময় প্রভুর গ্রেফতারির প্রতিবাদে সোচ্চার হয়ে পথে নামল হাসনাবাদের(Hasnabad) সনাতন ধর্মাবলম্বী মানুষেরা। রবিবার বসিরহাটের হাসনাবাদ থেকে হাসনাবাদ বনবিবি সেতু পার হয়ে টাকি পর্যন্ত কয়েক হাজার মানুষ এই মিছিলে পা মেলান।রবিবার শহরের বুকে বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের ঘটনায় প্রতিবাদে সোচ্চার হলেন এই শহরের নাগরিকরা। ধর্ম বর্ণ কে ঊর্ধ্বে রেখে সকলেই হাতে পোস্টার, ব্যানার আর সাদা বেলুন(White Ballon) নিয়ে হেঁটে শান্তির পক্ষে বার্তা দেন। ভারত ও বাংলাদেশের সচিব পর্যায়ে বিদেশ মন্ত্রকের বৈঠকের আগের দিন কলকাতা শহর থেকে দুই দেশে অস্থির পরিস্থিতি মধ্যে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়।

বাংলাদেশের খবরগুলি উদ্বেগের বিষয়। কেন্দ্রের বিজেপি সরকার কেন কড়া পদক্ষেপ নিচ্ছে না? মিছিলে কীর্তনের মাধ্যমে শান্তির বার্তা দেওয়া হয়। মিছিলে অংশ গ্রহণ কারীদের হাতে ছিল সাদা রঙের বেলুন। যা কিনা শান্তি আর মৈত্রীর প্রতীক।রবিবার এই প্রশ্ন তুলে উত্তর কলকাতায়(North Kolkata) মিছিলে পা মেলালেন সব সম্প্রদায়।নগেন্দ্র মঠ ও মিশনএবং বাংলা সিটিজেন্স ফোরামের উদ্যোগে এই নাগরিক মিছিল হয়। উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিট মোড় থেকে মানিকতলা হয়ে রাজা দীনেন্দ্র স্ট্রিট পর্যন্ত এই মিছিল হয় । এই মিছিলে পা মেলান তৃণমূল নেতা কুনাল ঘোষ(Kunal Ghosh)। মিছিল থেকেআবেদন জানানো হয় এই বাংলায় কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। এই মিছিলের অন্যতম উদ্যোক্তা ছিলেন ,কুণাল ঘোষসহ সভাপতি, নগেন্দ্র মঠ ও মিশন। অপরদিকে সনাতনীরা বাংলাদেশের ঘটনার প্রতিবাদে রবিবার দমদম স্টেশন থেকে কালিন্দী বাস স্ট্যান্ড পর্যন্ত প্রতিবাদ মিছিল বের করে।

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা