দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আচরণবিধি ভাঙার দায়ে ওয়েস্ট ইন্ডিজের আরও এক ক্রিকেটার শাস্তি পেলেন

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের জয়ের পরেই বড় সড় দুঃসংবাদ পেল ক্যারিবীয় শিবির। আচরণবিধি ভঙ্গের দায়ে এবার ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আলজারি জোসেফকে শাস্তি দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে। এ নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে চলতি সিরিজে ক্যারিবীয় শিবিরের তিন ক্রিকেটার শাস্তির মুখে পড়লেন।

আইসিসি সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করেছেন আলজারি জোসেফ। ওই দিন টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। খেলা শুরুর আগে জোসেফ স্পাইকসহ জুতো পরা অবস্থায় উইকেটের ওপর দিয়ে হেঁটে যান। ম্যাচের দায়িত্বে থাকা ফোর্থ আম্পায়ার তাকে উইকেটের ওপর দিয়ে হেঁটে যেতে নিষেধ করেন। আর তাতেই মেজাজ হারিয়ে খাপ্পা হয়ে ওঠেন ক্যারিবীয় ক্রিকেটার। আম্পায়ারের সঙ্গে বিতণ্ডায় জড়ান এবং আগ্রাসী ও বাজেভাবে কথা বলেন। সেই কারণে জোসেফের বিরুদ্ধে তাই আচরণবিধির লেভেল-১ পর্যায়ের ধারা ভাঙার অভিযোগ আনা হয়। ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে জোসেফ দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।

উল্লেখ্য, জামাইকা টেস্টে বাংলাদেশি খেলোয়াড়দের স্লেজিংয়ের অভিযোগে ওয়েস্ট ইন্ডিজের বদলি ফিল্ডার কেভিন সিনক্লিয়ার ও জাইডেন সিলসকে জরিমানা করেছিল আইসিসি। পরিবর্তিত ফিল্ডার হয়ে নামা কেভিন সিনক্লিয়ারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করার পাশাপাশি তাকে একটি ডি মেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।  আর জাইডেন সিলসকেও তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করার সঙ্গে সঙ্গে একটি ডি মেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ