ইসকন ও ভারতীয় মহিলাদের নিয়ে কুরুচিকর পোস্ট আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি পড়ুয়াদের

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিগড়: ভারতের মাটিতে দাঁড়িয়েই হিন্দু ধর্মীয় সংগঠন ও ভারতীয় মহিলাদের চরিত্র নিয়ে কুরুচিকর মন্তব্য করার মতো স্পর্ধা দেখাল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পাঠরত ‘গদ্দার’ বাংলাদেশি পড়ুয়ারা। সমাজমাধ্যমে বাংলাদেশি পড়ুয়াদের ওই কুরুচিকর পোস্ট ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষকরা ওই কুরুচিকর পোস্ট নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছেন। অভিযুক্ত বাংলাদেশি পড়ুয়াদের কালবিলম্ব না করে গলা ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেওয়ার দাবিতে সোচ্চারও হয়েছেন তাঁরা। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর আলি নবাবজাদি সাংবাদিকদের জানিয়েছেন, ‘ইসকন ও ভারতীয় মহিলাদের নিয়ে বাংলাদেশি পড়ুয়াদের সমাজমাধ্যমে কুরুচিকর পোস্টের বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। কেউ অভিযুক্ত হলে রেয়াত করা হবে না।’

বাংলাদেশে হিন্দুদের উপরে বেলাগাম সন্ত্রাস ও ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুকে মিথ্যা মামলায় জেলে পোরা নিয়ে গত কয়েক দিন ধরেই ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক সম্পর্কের অব নতি ঘটেছে। কলকাতা দখলের হুমকি দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন আধিকারিকরা। পাল্টা বাংলাদেশিদের জ্যান্ত পুঁতে রাখার হুমকি ছুড়েছেন প্রাক্তন এনএসজি কর্তা। ‘আগরতলা’ দখলে গতকাল বুধবার আখাউড়া সীমান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান প্রেমী খালেদা জিয়ার দল বিএনপি’র সশস্ত্র ক্যালাররা। যদিও আগরতলা থেকে কয়েক কিলোমিটার দূরেই ‘সাধের লাউ বানাইল মোরে বৈরাগী’ গান গেয়ে অভিযানে ক্ষান্ত দিয়েছে।

দুই দেশের মধ্যে উত্তেজনার আবহেই দেশপ্রেম দেখাতে গিয়ে হিন্দু ধর্মীয় সংগঠন ইসকন ও ভারতীয় মহিলাদের নিয়ে সমাজমাধ্যমে কুরুচিকর পোস্ট করেছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পাঠরত বাংলাদেশের তিন পড়ুয়া। তিন অভিযুক্ত পড়ুয়া ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে অবিলম্বে নিষিদ্ধের দাবি জানিয়েছেন। সেই সঙ্গে ভারতীয় মহিলাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিযুক্ত বাংলাদেশি পড়ুয়ারা লিখেছেন, ‘ইসকন ধর্মের নামে জঙ্গিবাদে মদত জোগাচ্ছে। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনটিকে অবিলম্বে সন্ত্রাসী হিসাবে আখ্যা দিয়ে নিষিদ্ধ করা উচিত। হিন্দুদের সঙ্গে আমাদের কোনও বিরোধ নেই। কিন্তু কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে সহ্য করব না।’ এখানেই থামেননি তিন বাংলাদেশি পড়ুয়া। পোস্টে ভারতীয় মহিলাদের চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন। সেই সঙ্গে ভারতীয়রা গোবর ও গোমূত্র পান করেন বলে কটাক্ষও ছুড়েছেন। ওই পোস্টের কথা জানাজানি হতেই ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন ভারতীয় পড়ুয়ারা। গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতেই বাংলাদেশি পড়ুয়াদের কুকীর্তি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টরের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লবণের পাত্রে রাখুন এই জিনিস, রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা

১৫০ বছর পর জ্যৈষ্ঠ পূর্ণিমায় বিরল গজকেশরী যোগে ভাগ্য খুলছে ৫ রাশির

রাস্তায় গাড়ি চালানোর সময়ে সতর্ক হোন, পরিবারে অশুভ ঘটনার সম্ভাবনা….

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১