সাতসকালেই শেয়ারবাজারে হাহাকার, এক ধাক্কায় ১,১০০ সূচক নামল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহের শেষ কর্মদিবসের শুরুতেই মুখ থুবড়ে শেয়ারবাজার। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে বাজার খুলতে না খুলতেই গোঁত্তা খেয়ে নিচের দিকে নেমে এক ধাক্কায় ১,১০০-র বেশি সূচক খুঁইয়েছে সেনসেক্স। ৮১ হাজারের ঘর থেকে এক ধাক্কায় ৮০ হাজারের ঘরে নেমে গিয়েছে। আর শেয়ারবাজারে সাতসকালে এমন ধাক্কা খেয়েই হাহাকার করতে শুরু করেছেন বিনিয়োগকারীরা। যদিও বেলা গড়াতে ধাক্কা খানিকটা সামলে ঘুরে দাঁড়াতে শুরু করেছে সেনসেক্স ও নিফটি।

গত কয়েকদিন ধরেই তেজী ঘোড়ার মতো ছুটে চলছিল শেয়ারবাজার। তাতে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছিল। লক্ষ্মীলাভে উজ্জীবিত হয়ে পড়েছিলেন বিনিয়োগকারীরা। আগের দিন বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ৮১,২৮৯ দশমিক ৯৬ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন সকালে অবশ্য আগের দিনের চেয়ে খানিকটা কমে ৮১,২১২ দশমিক ৪৫ পয়েন্ট নিয়ে খুলেছিল বাজার। কিন্তু তার পর গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে শুরু করে। এক সময়ে ৮০ হাজার ৮২ দশমিক ৮২ সূচকে গিয়ে দাঁড়ায় সেনসেক্স। পাশাপাশি নিফটি৫০ ২৭৮ পয়েন্ট খুঁইয়ে ২৪ হাজার ২৭০ পয়েন্টে দাঁরায়। সেনসেক্স ১,১০০ পয়েন্টের বেশি কমে যাওয়ায় মাথায় হাত দিয়ে বসে পড়েন বিনিয়োগকারীরা। মিডক্যাপ, স্মলক্যাপ ও অন্যান্য ইনডেক্সও এক ধাক্কায় গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে শুরু করে।

বিএসই সেনসেক্সের অন্তর্ভুক্ত ৩০ সংস্থার মধ্যে ২৯টির শেয়ার দর হু-হু করে নিচের দিকে নেমে যায়। শুধু মাত্র একটি সংস্থা চরম বিপর্যয়ের হাত থেকে রক্ষা পায়। সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে টাটা স্টিল, জিন্দল স্টিল ও ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারদরও ১.৩৩ শতাংশ কমেছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্ক, আইটিসি ও টাইটানের শেয়ার দরও এক শতাংশের বেশি হ্রাস পেয়েছে।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের