চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আবারও কাঠগড়ায় সিভিক, বীরভূমে নাবালিকা ধর্ষণকাণ্ডে আটক ১

নিজস্ব প্রতিনিধি: আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযোগ উঠেছিল সিভিক ভ্লেন্টিয়ারের বিরুদ্ধে। এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ধর্ষণের অভিযোগ উঠল এক সিভিক ভ্লেন্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদবাজার থানা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, গত ১ নভেম্বর বীরভূমের মহম্মদ বাজার থানা এলাকার এক সপ্তম শ্রেণির নাবালিকাকে ধর্ষণ করে সিভিক ভলান্টিয়ার চিরঞ্জীব সিংহ। তাকে মুখ বন্ধ রাখার হুমকিও দেয় এই সিভিক ভলান্টিয়ার। কিন্তু চলতি মাসে নাবাবিকার ঋতুচক্র বন্ধ হয়ে গেলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে চেয়েছিলেন মা। কিন্তু রাজি হয়নি ওই নাবালিকা। মায়ের কাছে কান্নায় ভেঙে পড়ে সে। মাকে জানায়, চিরঞ্জীব তাকে ধর্ষণ করেছে। পাশাপাশি তাকে মুখ বন্ধ রাখার জন্য ভয় দেখানো হয়েছিল, মায়ের কাছে সেই কথাও জানিয়েছিল নাবালিকা।

তারপর গত ১২ ডিসেম্বর সিউড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। শুক্রবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে চিরঞ্জীব সিংহকে। শনিবার তাকে সিউড়ি আদালতে তোলা হয়েছে। ৫ দিনের পুলিশ হেফাজত চেয়েছে পুলিশ। চিরঞ্জীব মহম্মদ বাজার থানায় কর্মরত বলে জানা গিয়েছে। পুলিশ জানাচ্ছে, গোটা ঘটনার তদন্ত হচ্ছে। সমস্ত দিক খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, গত ৯ অগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয় গোটা দেশ। সেই ঘটনায় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় গোটা দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। এবার নাবালিকা ধর্ষণ কাণ্ডে উঠে এল আবারও সিভিক ভলান্টিয়ারের নাম। 

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ