আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সুপ্রিম কোর্টের নির্দেশে নিরাপত্তার ঘেরাটোপে সমবায় ভোট, কাঁথিতে নামল আধা সেনা

নিজস্ব প্রতিনিধি: কাঁথিতে চলছে সমবায় ভোটে।  ১০৮টি আসনে প্রতিনিধি নির্বাচন। ভোটে লড়ছেন ৪৩০ জন প্রার্থী। কারচুরি রুখতে বুথে বুথে বসেছে সিসিটিভি ক্যামেরা। এবার সেই ভোটেই উঠে এল নজিরবিহীন ঘটনা। সুপ্রিম কোর্টের নির্দেশে ভোটের ময়দানে নামল কেন্দ্রীয় বাহিনী। 

কাঁথি সমবায়ে ভোটে ১৬ কেন্দ্রের মধ্যে ১৪টি সেন্টারে ভোট হচ্ছে। ৮০ হাজারের বেশি ভোটার রয়েছে। সকাল থেকেই সব জায়গাতেই টহল দিচ্ছে আধা সেনা। তবে তাদের সঙ্গে রয়েছে রাজ্য পুলিশও। ভোট কেন্দ্রগুলির বাইরে যাতে কোনও ঝামেলা না হয় সেদিকে বিশেষ নজর রাখছে পুলিশ। এমনকী কোনও অপ্রীতিকর ঘটনা রুখতে তৈরি রাখা হয়েছে একটি কুইক রেসপন্স টিম। কাঁথি মহকুমার মধ্যে পাঁচটি কেন্দ্রেই এককথায় নিরাপত্তার ঘেরাটোপের ছবি উঠে এসেছে। 

কাঁথি শহরের লাগোয়া আয়ুর্বেদ কলেজ, ক্ষেত্রমোহন, ব্রাহ্মবালিকা বিদ্যালয়ের মতো সেন্টারগুলিতে প্রায় গড়ে আড়াই থেকে তিন হাজার ভোটের রয়েছে। সকাল থেকেই চলছে ভোটদান। ভোট কেন্দ্রে ঢোকার ক্ষেত্রে রয়েছে দ্বিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। গেটের সামনে পরিচয়পত্র দেখিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে। তেমনই ভিতরেও আরও একধাপ নিরাপত্তা ব্যবস্থা পার করতে হচ্ছে। তবে নিরাপত্তার বলয় থাকলেও উঠে আসছে অশান্তির খবর। জানা গিয়েছে, সমবায় ভোটে তৃণমূল-বিজেপি সংঘর্ষ দেখা যাচ্ছে। রবিবার সকালে এই ঘটনাকে ঘিরে পূর্ব মেদিনীপুরের রামনগরে শুরু হয় তুমুল উত্তেজনা। ভোটগ্রহণ কেন্দ্রের কাছে পথ অবরোধ করে বিজেপি। বিজেপির দাবি, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল। 

Published by:

Share Link:

More Releted News:

মোথাবাড়ি কাণ্ডে নয়া মোড়! তৃণমূল প্রার্থীর এজেন্ট-সহ একাধিক নেতাকে তলব করল NIA

আজ থেকে কলকাতার কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় ৬০ দিনের ১৬৩ ধারা জারির সিদ্ধান্ত

ভোট মিটতেই পান্ডুয়ায় বুলডোজারের গর্জন, গৃহহীন বহু মানুষ

জয় নিয়ে নিশ্চিত তৃণমূল, হাওড়া গ্রামীণে শুরু উৎসবের মেজাজ

রাত পোহালেই ভোটগণনা, নিশ্চিদ্র নিরাপত্তায় ঢাকা কেন্দ্রগুলো

গণনার দিন ব্যপক দুর্যোগের পূর্বাভাস, রবিতে দক্ষিণবঙ্গের ৬ জেলায় জারি সতর্কতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ