দিল্লি বিধানসভা ভোটে চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ আপের, কোন আসনে লড়ছেন কেজরিওয়াল?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছরের শুরুতেই র‍য়েছে দিল্লিতে বিধানসভা নির্বাচন । আর সেই নির্বাচনে নয়া দিল্লি থেকে আপের হয়ে লড়তে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল । রবিবার আপ আদমি পার্টির তরফে প্রকাশিত হয়েছে চতুর্থ প্রার্থী তালিকা । সেখানে রয়েছে প্রায় ৩৮ জন প্রার্থীর নাম। সেই তালিকায় রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী এবং মন্ত্রী সৌরভ ভরদ্বাজ এবং গোপাল রাই সহ একাধিক আপের শীর্ষ নেতারা ।

প্রার্থী তালিকা অনুসারে ২০২৫ সালে দিল্লি  বিধানসভা নির্বাচনে শাকুর বস্তি থেকে সত্যেন্দ্র কুমার জৈন, সুলতান পুর মাজরা থেকে মুকেশ কুমার আহলাওয়াত, নাংলোই জাট থেকে রঘুবিন্দর শোকিন, সদর বাজার থেকে সোম দত্ত, বাল্লিমারান থেকে ইমরান হুসেন আপের হয়ে  প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে  কালকাজি থেকে প্রার্থী করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীকে। একথায় বলা যায়, দিল্লিতে  বিধানসভা নির্বাচন নিয়ে আপের তরফে নেওয়া হয়েছে জোর কদমে প্রস্তুতি।

অন্যদিকে  সূত্র মারফত জানা গিয়েছে,  আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে নয়াদিল্লি আসন থেকে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে লড়বেন কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত।  তিনি হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র। তবে এই নিয়ে এখন পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে কিছু জানান হয়নি । উল্লেখ্য , বিধানসভা ভোটে  আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল একা লড়াই করার সিদ্ধান্ত নেন। কেজরি স্পষ্টভাবে জানিয়ে দেন,’ তার দল নিজের শক্তিতে নির্বাচনে লড়াই করবে’। এরপরেই  আপের তরফ থেকে প্রকাশিত হচ্ছে একের পর এক প্রার্থী তালিকা ।

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বাসন্তীতে এসটিএফের অভিযানে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, আটক ২ তৃণমূল নেতা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু