রিসেপশনিস্ট এর চাকরি দেওয়ার জন্য ডেকে ধর্ষণের চেষ্টা, ব্লেড দিয়ে যৌনাঙ্গ কেটে দিল মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি,কোন্নগর: রিসেপশনে চাকরি দেবার নাম করে ডেকে মহিলাকে ধর্ষনের চেষ্টা।ব্লেড দিয়ে যৌনাঙ্গ কেটে বাঁচাও বাঁচাও চিৎকার মহিলার।ঘটনায় শোরগোল কোন্নগর(Konnagar) মনসাতলা এলাকায়।যৌনাঙ্গ কাটা ওই ব্যক্তি শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে খবর, কোন্নগর মনসাতলা সংলগ্ন এলাকায় শান্তি রঞ্জন কর্মকারের বাড়িতে ভাড়া থাকেন বিপ্লব দত্ত।আদতে চুঁচুড়া রবীন্দ্র নগর(Rabindranagar) এলাকার বাসিন্দা বছর চল্লিশের ওই ব্যক্তি বিগত দুই বছর ধরে ভাড়া ছিলেন কোন্নগরে।

সেখানেই এসি টিভি রিপেয়ারিং এর এবং কিচেন চিমনি রিপেয়ারিং এর কাজ করতেন।কিচেন চিমনি সারাতে গিয়ে উত্তরপাড়ার এক মহিলার সঙ্গে পরিচয় হয়। সেই মহিলাকে সোমবার দুপুরে ইন্টারভিউর জন্য ডাকেন কোন্নগরের বাড়িতে।সাত হাজার টাকা বেতনের রিসেপশনিস্ট এর চাকরি দেওয়ার জন্য ডাকা হয় বলে দাবী ওই মহিলার।তিনি তার স্বামীর সঙ্গে গিয়েছিলেন সেখানে। স্বামী(Husband) বাইরে রাস্তায় অপেক্ষা করছিলেন। মহিলা ইন্টারভিউ দিতে ঘরে ঢোকেন।তারপরে স্থানীয় লোকেরা শোরগোল শুনতে পেয়ে বাইরে এসে দেখতে পান। রক্তারক্তি কান্ড।ঘটনাস্থলে পুলিশ এসে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য।মহিলা ও তার স্বামীকে উত্তরপাড়া থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, চেঁচামেচি শুনে তারা বেরিয়ে আসেন, দেখতে পান এক মহিলা অর্ধনগ্ন অবস্থায় এবং ওই ব্যাক্তি সম্পূর্ণ নগ্ন অবস্থায় রয়েছেন। তার যৌনাঙ্গ রক্তাক্ত।মহিলার দাবী,তিনি ঘরে ঢুকতেই দরজার ছিটকিনি আটকে দেয় অভিযুক্ত।কেন দরজা বন্ধ করেছে জিজ্ঞেস করায় বলে মশা ঢুকছে।মহিলা চেয়ারে বসে মোবাইল ঘাঁটতে থাকেন।তার পিছনে দাঁড়িয়ে কথা বলতে বলতে হঠাৎ নগ্ন(Nacket) হয়ে মহিলাকে জাপটে ধরেন। তাকে অর্ধনগ্ন করে ধর্ষনের চেষ্টা করেন।মহিলা তার হাত থেকে বাঁচতে একটি ব্লেড নিয়ে তার যৌনাঙ্গে চালিয়ে দিয়ে দরজা খুলে অর্ধনগ্ন অবস্থায় বাঁচাও বাঁচাও চিৎকার করে বেরিয়ে আসেন।পুলিশ সূত্রে খবর, আহত ব্যক্তি শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে(Sreerampur Hospital) চিকিৎসাধীন।মহিলার অভিযোগের ভিত্তিতে ধর্ষনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে।অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে উত্তরপাড়া থানার পুলিশ অফিসাররা জানিয়েছেন।

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের