পথ দুর্ঘটনায় হাসপাতালে রাখতেই হবে ‘ডেট অডিট’, নির্দেশ স্বাস্থ্যভবনের

Share:

নিজস্ব প্রতিনিধি: আগেই এই নিয়ম ছিল প্রতিটি হাসপাতালে। তবুও কোন হাসপাতাল খুবটা সেই নিয়ম মানত না। তবে এবার থেকে সেই নিয়মকে কড়াভাবে মেনে চলার নির্দেশ দিল স্বাস্থ্যভবন। স্বাস্থ্যভবন রীতিমতো বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল, প্রতিটি পথ দুর্ঘটনার ডেথ অডিট করতে হবে। অর্থাৎ পথ দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি করা, চিকিৎসা এবং মৃত্যু হলে তার মূল কারণ অথবা সুস্থ হলে ঠিক কী ধরনের চিকিৎসা এবং কতদিন ধরে হয়েছে তার পূর্ণাঙ্গ বিবরণ নির্দিষ্ট পোর্টালে নথিভুক্ত করতে হবে। প্রতি সপ্তাহের  সোমবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে হাসপাতালগুলিকে প্রতিটি দুর্ঘটনায় ‘ডেথ রিপোর্ট’ জমা দিতে হবে।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বিগত সপ্তাহে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে স্বাস্থ্যদফতরের প্রধান সচিবের উপস্থিতিতে জেলা স্বাস্থ্য কর্তা এবং হাসপাতাল ও মেডিক্যাল কলেজের আধিকারিকদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যদফতরের কর্তাদের ভাবনা, ডেথ অডিট হলে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মিলবে। তার উপর ভিত্তি করে পথ দুর্ঘটনার সংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব।

জানা গিয়েছে, আলোচনায় উঠে এসেছে একাধিক প্রশ্ন। প্রথমত, দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালের দূরত্ব কতটা? ওই স্থানে নির্দিষ্ট সময়ন্তরে কত দুর্ঘটনা হয়? কোন ধরনের যানবাহন দুর্ঘটনা বেশি হয়? আঘাতপ্রাপ্ত ব্যক্তির শরীরের কোন অংশে বেশি আঘাত লাগে? ধরা যাক মাথা এবং ঘাড়ে বেশি আঘাত নিয়ে আহত ব্যক্তি ভর্তি হয়, তাহলে সেই ধরনের বিশেষজ্ঞ কী চিকিৎসা করেছিলেন? অথবা বিশেষজ্ঞ চিকিৎসক আছে কী না? ডেথ অডিট থেকেই জানা যাবে? এ ছাড়াও পথ দুর্ঘটনাস্থলের কাছাকাছি হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে পরিবর্তন করা দরকার কী না- প্রয়োজনে সেই পদক্ষেপ ও করতে পারে স্বাস্থ্যদফতর। সেই সঙ্গে বিজ্ঞতিতে আরও বলা হয়েছে, জেলা থেকে প্রাপ্ত ডেথ অডিট রিপোর্ট পুর ও নগরোন্নয়ন দফতরকে পাঠানো হবে। যদি হাসপাতালের পরিকাঠামো বদল করতে হয়, তাহলে সেই সিদ্ধান্ত নিতেও সুবিধা হবে।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী