বিয়ের ২ বছর বাদে মা হলেন ‘গোপী বহু’ দেবলীনা, ঘর আলো করে কে এল?

গতকাল ১৮ ডিসেম্বর রাতে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন টিভি অভিনেত্রী দেবলীনা। স্বাভাবিকভাবেই মা হওয়ার পর খুশিতে ডগমগ দেবলীনা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউডে একের পর এক সুখবর! বিয়ের দুই বছরের মাথায় মা হলেন জনপ্রিয় হিন্দি টেলিভিশন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন দেবলীনা ভট্টাচার্য। বছর দুয়েক আগে দীর্ঘদিনের প্রেমিক শাহনাওয়াজকে বিয়ে করেন অভিনেত্রী। হিন্দু হয়েও মুসলিমকে বিয়ে করে ‘লাভ জিহাদ’-এর সম্মুখীন হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু কোনও কটাক্ষ কে তোয়াক্কা না করেই চুটিয়ে সংসার করছেন তিনি। মাস কয়েক আগেই বেবিবাম্প দেখিয়ে সন্তান আসার সুখবর দিয়েছিলেন দেবলীনা। বেবিবাম্প নিয়েই নানা ফটোশুট করেছেন অভিনেত্রী, এছাড়া দিন কয়েক আগে তাঁর বেবি শাওয়ারের অনুষ্ঠানের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যেখানে যোগ দিয়েছিলেন দেবলীনা একাধিক সহকর্মী। যাই হোক, ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে মা হওয়ার ঘোষণা দিয়েছেন দেবলীনা।

গতকাল ১৮ ডিসেম্বর রাতে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন টিভি অভিনেত্রী দেবলীনা। স্বাভাবিকভাবেই মা হওয়ার পর খুশিতে ডগমগ দেবলীনা। তাঁর পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তাঁর ভক্ত এবং অন্যান্য সেলিব্রিটিরা অভিনেত্রীকে অভিনন্দন জানিয়েছেন। বিয়ের ২ বছর পর মা হলেন দেবলীনা ভট্টাচার্য। ২০২২ সালে প্রেমিক শাহনাওয়াজ কে গোপনে বিবাহ করেছিলেন তিনি। এর আগে তাঁর সঙ্গে এক নায়কের প্রেমের গুঞ্জন উঠেছিল। অবশেষে সব গুঞ্জনে তালা পরিয়ে তাঁর দীর্ঘদিনের প্রেমিক শাহনাওয়াজকে বিয়ে করার ঘোষণা দেন অভিনেত্রী। দেবলীনা তাঁর গর্ভাবস্থার সময়টা চুটিয়ে উপভোগ করেছেন। অভিনেত্রীর স্বামীও স্ত্রীর গর্ভাবস্থার প্রতিটি মুহূর্ত তাঁকে সঙ্গ দিয়েছেন। তাঁর খেয়াল রেখেছেন। স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘সাথ নিভানা সাথিয়া’ সিরিয়ালের মাধ্যমে একটি ঘরোয়া নাম হয়ে উঠেছিলেন অভিনেত্রী। যদিও প্রথম থেকে তাঁকে এই সিরিয়ালে দেখা যায়নি। তবে পরবর্তীতে নায়িকার জায়গায় দেবলীনাকে প্রতিস্থাপন করা হয়। তবে দেবলীনা একজন বাঙালি অভিনেত্রী।

তিনি অসমের বাসিন্দা। ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে তিনি টিভি দুনিয়ায় আসেন। এরপর অল্প কিছুদিনের মধ্যেই অভিনেত্রী ‘সাথ নিভানা সাথিয়া’ সিরিয়ালের নায়িকা হওয়ার জন্যে ডাক পান। আর এই ধারাবাহিকের মাধ্যমেই তিনি দেশজুড়ে একটি ঘরোয়া নাম হয়ে ওঠেন। আজও তাঁকে ভক্তরা ‘গোপী বহু’ বলেই চেনে, কারণ সিরিয়ালে ‘গোপী বহু’-র চরিত্রে অভিনয় করেছিলেন দেবলীনা, জনপ্রিয়তাও পেয়েছিলেন। তবে এই সিরিয়াল দেশ হওয়ার পরে তাঁকে আর কোনও ছবি বা সিরিয়ালে দেখা যায়নি। তবে মাঝে মধ্যে খোলামেলা পোশাকের ছবি ভিডিও শেয়ার করে ইনস্টাগ্রামে ঝড় তোলেন দেবলীনা। তবে, গর্ভাবস্থার সময়ে দেবলীনা ‘ছাঠি মাইয়া’ নামক একটি শোয়ের শুটিং করেছিলেন। কিন্তু গর্ভাবস্থার তৃতীয় মাসে তিনি শোকে বিদায় জানান। এবার দেখা যাক, অভিনেত্রী মা হওয়ার পর ঠিক কবে অভিনয়ে ফেরেন!

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!