টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিনের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার বদলা নিল টাইগাররা। শুক্রবার শেষ ম্যাচে ৮০ রানে জিতে ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করলেন লিটন দাসরা। টি-টোয়েন্টি সিরিজে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাইয়ের স্বাদ পেল টাইগাররা।  ২০১২ সালে আয়ারল্যান্ডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে তাদের মাঠে ধবলধোলাই করল বাংলাদেশ।

টানা দুই ম্যাচ জিতে ক্যারিবীয়দের বিরুদ্ধে আগেই সিরিজ কব্জা করেছিল টাইগাররা। এদিন ছিল নিয়মরক্ষার ম্যাচ। প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন টাইগার অধিনায়ক লিটন দাস ও পারভেজ হোসেন। মাত্র ৪.৪ ওভারে দুজনে ৪৪ রান যোগ করেন। ১৩ বলে ১৩ করে সাজঘরে ফেরেন লিটন। খানিকবাদে ফিরে যান পারভেজও (৩৯)। তিন নম্বরে নামা তানজিদ হাসান ৯ রান করে ফেরেন। মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে শতরানের গণ্ডি পার করিয়ে দেন। ২৩ বলে ২৯ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন মেহেদী। এর পর কার্যত একাই কুম্ভ হয়ে ওঠেন জাকের আলী। ক্যারিবীয় বোলারদের পিটিয়ে ছাতু করেন। ৪১ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন। শামীম হাসান (২) ও শেখ মেহেদী হাসান (০) শেষের দিকে রুখে দাঁড়াতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৯ রান তোলে বাংলাদেশ।

জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় ক্যারিবীয়রা। প্রথম ওভারের দ্বিতীয় বলেই তাসকিন আমেদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ব্র্যান্ডন কিং (০)। পরের ওভারে জাস্টিন গ্রেভসকে (৬)ফিরিয়ে দেন শেখ মেহেদী। তৃতীয় উইকেটে জনসন চার্লস ও নিকোলাস পুরান খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা চালান। বড় শট খেলতে গিয়ে মেহেদীর বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন পুরান (১৫)। এর পরেই দ্রুত দুই উইকেট হারায় ক্যারিবীয়রা। রোস্টন চেজ (২৩)ও জনসন (০) দ্রুত ফিরে যাওয়ায় চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের প্রয়োজনে ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হন ক্যারিবীয় অধিনায়ক রোভম্যান পাওয়েল (২)। ৬০ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখোমুখি হয় ক্যারিবীয়রা। সপ্তম উইকেটে রোমারিও শেফার্ড ও গুড়াকেশ মোতি খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালিয়েছিলেন। গুড়াকেশকে (১২) ফিরিয়ে সেই প্রতিরোধ গুঁড়িয়ে দেন রিশাদ হোসেন। আর তার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্যারিবীয় ব্যাটিং অর্ডার। ১০৯ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ রান করেন শেফার্ড (৩৩)।

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য! ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক