ইউক্রেনের রাজধানী কিয়েভে ঝাঁকে-ঝাঁকে আছড়ে পড়ল রুশ ক্ষেপণাস্ত্র, নিহত ১

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ। এখনও পর্যন্ত ১ জন নিহত ও ৯ জন আহত হয়েছে। সকাল থেকেই উত্তপ্ত কিয়েভের আকাশ। একটার পর একটা ধেয়ে আসছে ভয়ংকর ক্ষেপনাস্ত্র। শুক্রবার(২০ ডিসেম্বর) কিয়েভ সিটির মেয়র জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হামলার মোকাবিলা করেছে। শত্রুদের হামলা আপাতত ঠেকানো গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কিয়েভে সিরিজ বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং শহরের একটি অংশ থেকে ধোঁয়া উড়তে দেখা গিয়েছে। উত্তর থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। শুক্রবার সকাল ৭টায় একাধিক বিস্ফোরণ হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে হলোসিভস্কি জেলায় একাধিক গাড়িতে আগুন লেগে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। বিস্ফোরণের শব্দে কান পাতা দায় হয়ে উঠেছে। চারিদিকে লোকজনের চিৎকার ভেসে আসছিল।

ধেয়ে আসা ভয়ংকর ক্ষেপনাস্ত্রের আঘাতে কিয়েভের সলোমিয়ানস্কি, শেভচেনকিভস্কি এবং দিনিপ্রো জেলার নির্মাণ সাইটে আগুন লেগে গিয়েছে।অবশ্য হামলার আগে ইউক্রেনের বিমান বাহিনী সতর্ক করেছিল। তাঁরা জানিয়েছিল যে, রাশিয়ার বিমানঘাঁটি থেকে একটি মিগ-৩১ ফাইটার জেট হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। তাই সকল জনগণকে সতর্ক করা হচ্ছে।

উল্লেখ্য, টানা ২ বছর পার হতে চলল ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশ দুইটির সংঘাত বন্ধের কোন লক্ষণ নেই। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। দিনের পর দিন সংঘাতের পরিমাণ বেড়েই চলেছে।

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বাসন্তীতে এসটিএফের অভিযানে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, আটক ২ তৃণমূল নেতা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু