মহারাষ্ট্রে এক বছরে ১৫৩ শতাংশ বেড়েছে বৈদ্যুতিক গাড়ির বিক্রি

রাজ্য সরকার চাইছে ২০২৫ সালের মধ্যে নতুন যত গাড়ি রেজিস্ট্রেশন হবে, তার মধ্যে ১০ শতাংশ যেনো বৈদ্যুতিক গাড়ি হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পেট্রল আর ডিজেলের দাম ক্রমশই ঊর্ধ্বমুখী। কখনও জ্বালানির দাম সেঞ্চুরি পার করে যাচ্ছে, আবার কখনও একশো টাকার সামান্য কমেছে। ফলে যাঁদের ব্যক্তিগত গাড়ি রয়েছে, তাঁদের কপালে চিন্তার ভাঁজ গভীর হচ্ছে। তাই অনেকেই অর্থ সাশ্রয়ে পেট্রল-ডিজেল চালিত গাড়ি ছেড়ে বৈদ্যুতিক গাড়ি কেনার পথে ঝুঁকেছেন।

বাণিজ্য নগরী মুম্বই তো বটেই, সারা মহারাষ্ট্রে বৈদ্যুতিক গাড়ি বিক্রি বাড়ছে। বিশেষ করে চলতি অর্থ বছরের প্রথম ন’মাসে মুম্বই-সহ মহারাষ্ট্রে উল্লেখ্যযোগ্য হারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি বেড়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, মহারাষ্ট্রের পরিবহণ দফতরে ওই সময়ে বৈদ্যুতিক গাড়ির রেজিস্ট্রেশনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৫৩ শতাংশ। মুম্বইতে বৃদ্ধি পেয়েছে ১১২ শতাংশ। কেন্দ্রে মোদী জামানায় যে ভাবে পেট্রল, ডিজেলের দাম আমজনতার জন্য লাগামছাড়া হয়েছে, তাতে খোদ বাণিজ্য নগরীর বাসিন্দারাও এখন পকেটের খরচ বাঁচাতে বৈদ্যুতিক গাড়িকেই বেছে নিচ্ছে। অন্তত গত কয়েক মাসের পরিসংখ্যান তাই বলছে।

সংবাদ মাধ্যমগুলি জানাচ্ছে, দু -চাকা, চার-চাকা সব ধরনের বৈদ্যুতিক গাড়ি বিক্রি মহারাষ্ট্রে এই সময়ে বেড়েছে। কেন? তার উত্তরে দু-চাকার ক্রেতাদের অনেকেই সাংবাদিকদের কাছে দাবি করেছেন, ‘দু- চাকার গাড়িতে তাঁদের প্রতি কিলোমিটারে ১ টাকার মতো খরচ হচ্ছে। যা প্রতি কিলোমিটার পেট্রল খরচের তুলনায় অনেকটাই কম।’ পরিবহণ দফতরের আধিকারিকরা জানিয়েছেন, মহারাষ্ট্রে সরকারিভাবে নথিভুক্ত বৈদ্যুতিক গাড়ির সংখ্যা এখন প্রায় ৫৮ হাজারের কাছাকাছি। আগামী কয়েক মাসে এই সংখ্যাটা এক লক্ষ ছড়িয়ে যাবে বলেই তাঁরা মনে করছেন। মহারাষ্ট্র সরকারও সিদ্ধান্ত নিয়েছে, মুম্বই শহর জুড়ে ১৫০০ টি নতুন চার্জিং স্টেশন গড়ে তোলার। যাতে রাস্তায় বেরোলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি চার্জ দিতে কোনও সমস্যা না হয়।

শুধু তাই নয়, রাজ্য সরকার চাইছে ২০২৫ সালের মধ্যে নতুন যত গাড়ি রেজিস্ট্রেশন হবে, তার মধ্যে ১০ শতাংশ যেনো বৈদ্যুতিক গাড়ি হয়। পরিবেশবিদরাও মনে করছেন, মুম্বইয়ের পরিবেশ দুষণ রুখতে আগামী দিনে বৈদ্যুতিক গাড়ি তুরুপের তাস হতে পারে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল