ইপিএফ প্রতারণায় নাম জড়াল প্রাক্তন কেকেআর ক্রিকেটারের, জারি গ্রেফতারি পরোয়ানা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিপাকে কেকেআরের প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা। তাঁর বিরুদ্ধে উঠেছে ইপিএফ প্রতারণার অভিযোগ। আর তাতেই রবিনের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। বেঙ্গালুরুর কেআর পুরমের রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার তথা রিকভারি অফিসার শাদাক্ষরা গোপাল রেড্ডি এই পরোয়ানা জারি করেছে বলে খবর।

উথাপ্পা সেন্টোরাস  লাইফস্টাইল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড পরিচালনার দায়িত্বে ছিলেন।  সেখানে  কর্মীদের বেতন থেকে ইপিএফ কেটে নেওয়া হয়। অভিযোগ উঠেছে  কেটে নেওয়া সেইসকল টাকা  কর্মীদের অ্যাকাউন্টে আর ফেরত পাঠান হয়নি।  এই কারণে গত ৪ ডিসেম্বর পুলিশ কমিশনার রেড্ডি একটি চিঠি লিখে পুলিশকে পরোয়ানা কার্যকর করার নির্দেশ দেন। তবে এই নিয়ে এখন পুলিশের তরফ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা এখন জানা যায়নি ।

 প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্রেফতারি পরোয়ানার পর  প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে  ভারতীয় দণ্ডবিধির ৪০৫ ধারায় ‘অপরাধমূলক বিশ্বাসভঙ্গের’ অভিযোগ আনতে পারেন গোপাল রেড্ডি।  মূলত ইপিএফ বা পারিবারিক পেনশন তহবিলের অপব্যবহারের জন্য এই ধারায় মামলা দায়ের হয়ে থাকে । উল্লেখ্য, ক্রিকেট কেরিয়ারের পাশাপাশি আইপিএলে ব্রডকাস্টার হিসেবে  অনেকবার দেখা গিয়েছে উথাপ্পাকে। তবে, এই জালিয়াতির অভিযোগগুলি তাঁর এই  খ্যাতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ করতে পারে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে এখন পর্যন্ত প্রাক্তন ক্রিকেটারের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

আগামী ৯ দিন তপ্ত গরমে পুড়বে পৃথিবী, ৪ রাশির জাতকদের হঠাৎ ভাগ্য বদল

কথাতেই নয়, বসার ভঙ্গিতেও প্রকাশ পায় ব্যক্তিত্ব! শরীরী ভাষাই বলে আপনার চরিত্র

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা