রবিবার সকাল থেকে জেলায় জেলায় কুয়াশার প্রভাবে ব্যাহত ট্রেন ও যান চলাচল

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম , কৃষ্ণনগর ও বীরভূম: নিম্নচাপ কাটতেই ঝলমলে আকাশ। কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ভোরের দিকে জেলায় জেলায় কুয়াশার প্রভাব থাকবে। আগামী কয়েক দিন ভোরের দিকে এই কুয়াশা(Fog) প্রভাব থাকবে। শীত সাময়িকভাবে বাড়লেও আবার ৭২ ঘণ্টার পর থেকে কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। বড়দিন থেকে বর্ষবরণের রাত অবধি ভোরে কুয়াশা আর মাঝামাঝি শীতের মধ্যে দিয়েই কাটবে।

রবিবার সকালে নিম্নচাপ সরতেই জাঁকিয়ে শীত জঙ্গলমহলে। কুয়াশায় চাদরে ঢাকলো ঝাড়গ্রাম।আকাশ থেকে কিছুটা মেঘ সরতেই সকাল থেকেই কুয়াশা দখল নিয়েছে ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ এলাকা। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করে যানবাহন। এমনকি ঝাড়গ্রাম শহরের(Jhargram City) রেল স্টেশনেও কুয়াশায় ডুবেছে। গত ২৪ ঘন্টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। ভারী পোশাকে গন্তব্যে বেরিয়েছেন সকলেই। ঠান্ডার হাত থেকে বাঁচাতে আগুনে হাত সেঁকে নিয়েছেন সাধারণ মানুষ।ঘন কুয়াশায় ঢাকা পরল বীরভূম জেলা(Birbhum District)। দৃশ্যমানতা এতটাই কম যে নাকাল হতে হয় পথ চলতি মানুষকে। যানবাহন যাতায়াত করে ধীর গতিতে।

সকাল থেকেই ঘন কুয়াশায়(Deep Fog) আচ্ছন্ন হয় গোটা নদিয়া জেলা। যান চলাচলের ক্ষেত্রে বিঘ্ন ঘটে। পাশাপাশি অত্যধিক কুয়াশার কারণেও বিঘ্ন ঘটে রেল চলাচলে। সকাল থেকে ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় অনেকটায় বাধার সম্মুখীন হতে হয়। একদিকে যেমন সড়ক পরিবহন এবং রেল পরিবহনে বাধার সৃষ্টি হয়, অন্যদিকে নদী পারাপারের ক্ষেত্রও ঘন কুয়াশার কারণে নদিয়া জেলার প্রত্যেকটি ফেরিঘাটে ফেরি চলাচল ব্যাহত হয়। পাশাপাশি এই ঘন কুয়াশায় ক্ষতি হয় কৃষকদের। বর্তমানে কৃষকদের চাষের জমিতে রয়েছে রবি শস্য ফসল চাষ। রবিশস্য চাষের ক্ষেত্রেই ঘন কুয়াশায় অত্যাধিক ক্ষতির সম্মুখীন হতে হয় বলে, জানান কৃষকরা।

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা