মালদার নাবালিকার অপহরণে ব্যবসায়ীর দুই ঘনিষ্ঠ বন্ধু যুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: পুলিশি জেরায় উঠে এল বিস্ফোরক তথ্য। ব্যবসায়ীর নাবালিকা কন্যাকে অপহরণকারীরা ওই ব্যবসায়ীরই ঘনিষ্ঠ বন্ধু। বন্ধু হয়ে বন্ধুর পিঠে ছুরি। নতুন ব্যবসার জন্য প্রয়োজন ছিল অর্থের। কিন্তু লোনের জন্য আবেদন করলেও মিলছিল না লোন। তাদের পরিকল্পনা ছিল বন্ধুর মেয়েকে অপহরণ করে মোটা টাকা হাতিয়ে নেওয়ার ছক কষেছিল।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, কার্তুজ, ক্লোরোফরম, মুখ বাধার টেপ।

রবিবারধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে(Chachal Court) পেশ করা হয়। শনিবার মালদার হরিশ্চন্দ্রপুরের সালালপুরের(Salalpur) ঘটনায় চাঞ্চল্য পড়ে গেছিল জেলা জুড়ে। চুল ব্যবসায়ী শেখ রাজুর সাত বছরের শিশু কন্যাকে বাড়ির সামনে থেকে বাইকে করে ফিল্মি কায়দায় অপহরণ করে দুই দুষ্কৃতী। তারপরেই দুষ্কৃতিকদের পাকড়াও করতে দ্রুতগতিতে ময়দানে নেমে পড়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বিভিন্ন জায়গায় শুরু হয় চিরুনি তল্লাশি। পুলিশের হাতে ছিল শুধুমাত্র একটি সিসিটিভি ফুটেজ। কিন্তু তারপরেই বাড়িতে ফোন মুক্তিপণের জন্য। সেখান থেকেই ট্রেস করে উত্তর দিনাজপুরের করণদিঘী থানার(Karandidhi P.S.) টুঙ্গিদিঘী চেকপোস্ট থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় দুই দুষ্কৃতীকে।

এমনকি পুলিশকে দেখে নাবালিকাকে চলন্ত মোটরবাইক থেকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিল দুই দুষ্কৃতী।যার কারণে সাত বছরের ওই শিশু কন্যা মাথায় এবং পায়ে চোট পেয়েছে। কিন্তু দুষ্কৃতীদের পরিচয় সামনে আসতেই তাজ্জব হয়ে যায় পরিবার ও পাশাপাশি গ্রামের বাসিন্দারাও। হরিশ্চন্দ্রপুর থানার(Harishchandrapur P.S.) গাংনদীয়া গ্রামের দুই অপহরণকারী মনসুর আলম এবং এজাজ আহমেদ নাবালিকার বাবা শেখ রাজুর অন্তরঙ্গ বন্ধু। মনসুর আলম পেশায় মৌরি। তিনি শেখ রাজুর সমস্ত জমি জায়গার কাজ করতেন। আর এজাজ আহমেদ ওষুধ ব্যবসায়ী। তার দোকান থেকে প্রয়োজনীয় সমস্ত ওষুধ নিতেন শেখ রাজু। এই দুইজন পরিকল্পনা করে ছিলেন একটি ব্যবসা শুরু করার। কিন্তু তার জন্য প্রয়োজন ছিল টাকার। বিভিন্ন ব্যাংকে এরা লোনের আবেদন করে ছিলেন। কিন্তু গৃহীত হয়নি। তারপরেই এই পরিকল্পনা। শেখ রাজুর আক্ষেপ বন্ধুরা যদি টাকা ধার চাইতো এমনিতেই দিয়ে দিতাম। সাথে দুই বন্ধুর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন শেখ রাজু।

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা