‘রিয়েল সান্তা ক্লজ’কে শুভেচ্ছা জানাতে চান? চিঠি লিখুন এই ঠিকানায়

Share:

নিজস্ব প্রতিনিধি : সান্তা ক্লজ মানেই এক মুখ হাসি। মনের মধ্যে ভেসে ওঠে উপহারের কথা। তা সান্তা নিতান্তই রূপকথাই বটে। কিন্তু এই বিশ্বে এমনও এক জায়গা রয়েছে, যে সান্তা ক্লজ একেবারে ‘রিয়েল’। আপনিও কী শুভেচ্ছা বার্তা পাঠাতে চান ? তবে এই ঠিকানাই পাঠিয়ে দিন এক্ষুণি। উৎসবের আমেজ চারিদিকে। পার্ক স্ট্রিট-সহ গোটা শহর সেজে উঠেছে আলোর রোশনায়। এবার শুধু সান্তা বুড়ো আসার পালা। তবে তাঁর আসার আগে আপনিও পৌছেঁ যেতে পারেন সান্তার বাড়িতে। জানতে চান কোথায় গেলে পাবেন আসল সান্তাকে ? তবে জানুন সান্তার আসল ঠিকানা।

তাহলে আপনাকে যেতে হবে রুপকথার সবুজ দ্বীপ ফিনল্যান্ডে। ল্যাপল্যান্ডের ছোট্ট গ্রাম রোভানিয়েমি। এটাই সান্তা ক্লজের ‘অফিসিয়াল’ বাড়ি। রোভানিয়েমি হলো বিশ্বের একমাত্র জায়গা যেখানে আপনি বেড়াতে গিয়ে সান্তা ক্লজের সঙ্গে দেখা করতে পারবেন, ছবি তুলতে পারবেন এবং নিজের ক্রিসমাস উইশ সান্তা ক্লজকে জানাতে পারবেন।

১৯৮৫ সাল থেকে রোভানিয়েমি সান্তা ক্লজের বাড়ি। বলা হয়, সেটাই নাকি সান্তা ক্লজের আসল বাড়ি। এখানেই থাকেন আসল সান্তা। তবে সান্তার সঙ্গে দেখা করার জন্য শুধু ক্রিসমাসেই যে রোভানিয়েমি যেতে হবে, এমন কোনও নিয়ম নেই। বরং মজা হল বছরের যে কোনও সময় আপনি রোভানিয়েমি বেড়াতে গিয়ে সান্তা ক্লজের সঙ্গে দেখা করতে পারেন।রোভানিয়েমিতে রয়েছে সান্তা ক্লজের নিজস্ব পোস্ট অফিসও। সেখানে সান্তা ক্লজের জন্য চিঠিও পাঠাতে পারেন।বিশ্বের নানা প্রান্ত থেকে এখনও নানান চিঠি আসে এই ঠিকানায়।

আরও পড়ুন : ক্রিসমাসের দিন ক্যারোল কেন গাওয়া হয় জানেন ?

তবে ফিনল্যাল্ডে ক্রিসমাস সেলিব্রেশন বিশ্বের অন্যান্য দেশের একটু আলাদা ও জমকালো হয়।ক্রিসমাসের সন্ধেবেলায় ডিনার ছাড়াও ফিনিশরা পালন করে ক্রিসমাস সনা (Sauna)। এটা হলো এক ধরনের ট্র্যাডিশন, যেখানে বাড়ির পিছনে থাকা একটি কাঠের ঘরে বসে থাকতে হয়। সেখানে আগুন জ্বলে। ‘ওয়ার্ম বাথ’ নেয় সকলে। এই ট্র্যাডিশনের অর্থ হলো, দৈনন্দিন জীবন থেকে বিশ্রাম নেওয়া, রিল্যাক্স করা। এই রীতি বহু বছর ধরে চলে আসছে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল