শীতে মিঠেকড়া রোদ গায়ে মেখে কলকাতা ঘুরে দেখার জন্য রইল অজানা ৫ ঠিকানার হদিশ

Share:

নিজস্ব প্রতিনিধি :- চলছে বর্ষবরনের কাউন্টডাউন। আর মাত্র কিছুদিনের পরেই আরম্ভ  হবে নতুন বছর। এখন শহর জুড়ে বইছে হিমেল বাতাস। এই শীতে ছুটির আমেজে মিঠে কড়া রোদ গায়ে মেখে ঘুরিয়ে আসতেই পারেন বিভিন্ন জায়গায়। অনুপম রায়ের ‘তুমিও হেঁটে দেখো কলকাতা’ – এই গানের কথা মাথায় রেখে ভ্রমণ প্রিয় বাঙালি ঘুরতে যেতে পারেন কলকাতার একাধিক স্থানে। কলকাতার কাছাকাছি এমণই ৫টি স্থানের হদিশ থাকল এই প্রতিবেদনে।

আলিপুর জেল মিউজ়িয়ামঃ- ব্রিটিশ ভারতের প্রাচীনতম সংশোধনাগারগুলির মধ্যে একটি হল আলিপুর সেন্ট্রাল জেল। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিবিজড়িত সেই স্থানই মিউজ়িয়ামের রূপ পেয়েছে বছর দুয়েক আগে। বিশাল ভবনের দেওয়ালে কান পাতলে আজও যেন শোনা যাবে সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাশ সহ স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কাহিনী। স্বাধীনতা সংগ্রামীরা ছোট কুঠুরিতে কী ভাবে বন্দিজীবন কাটিয়েছেন, তা তুলে ধরা হয়েছে এখানে। এখানে প্রতি সন্ধ্যায় হয় লাইট-অ্যান্ড সাউন্ড শো। সেখানেই ধ্বনি-আলোর ব্যবহারে ফুটিয়ে তোলা হয় অতীতের সংগ্রামের ইতিহাস। খাওয়াদাওয়ার জন্য রয়েছে ক্যাফে থেকে শুরু করে ফুড জ়োন।

 সময়: সোমবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন খোলা থাকে। সকাল সাড়ে ১১টা সাড়ে ৫টা পর্যন্ত। সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় লাইট অ্যান্ড সাউন্ড শো। প্রবেশমূল্য মাত্র ৩০ টাকা।

স্বামীনারায়ণ মন্দিরঃ- স্বামীনারায়ণ সম্প্রদায়ের মন্দির রয়েছে গুজরাত-সহ ভারতের বিভিন্ন প্রান্তে। তার মধ্যে এটিও একটি। জানা যায়, এই ভক্তিবাদী এই সম্প্রদায়ের সূচনা হয়েছিল যোগী সহজানন্দ স্বামীর হাত ধরে। তিনিই ‘স্বামীনারায়ণ’ নামে পরিচিত। রাধাকৃষ্ণ-সহ স্বামীনারায়ণ সম্প্রদায়ের বিভিন্ন সন্ন্যাসীর মূর্তি রয়েছে এখানে। সামনে রয়েছে সাজানো বাগান, পাথরের সুবিশাল মন্দির। স্থানে স্থানে মার্বেলের সুদৃশ্য কারুকাজ রয়েছে। 

সময়: সকাল ৭টা থেকে ১২টা এবং বিকাল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত মন্দির খোলা থাকে। ভিতরে মোবাইলে নিয়ে যাওয়ার অনুমতি নেই। চামড়ার ব্যাগ, মোবাইল জমা রাখতে হয়। দিনে চার বার আরতি হয় মন্দিরে। ভিতরে ক্যান্টিনে নিরামিষ খাবারের ব্যবস্থাও আছে।

অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িঃ-  এই শীতে ঘুরে আসতে পারেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি থেকে। কোন্নগর স্টেশন থেকে টোটো বা অটো ধরে বাটা। তার পর মিনিট দশেকের হাঁটা। গঙ্গার তীরে অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বাগানবাড়ি সেজে উঠেছে নতুন রূপে। গঙ্গার পারে অনাদরে পড়েছিল ঠাকুর পরিবারের সদস্য শিল্পী-সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বাগানবাড়ি। সেই ‘হেরিটেজ’ মর্যাদাপ্রাপ্ত সম্পত্তি বেহাত হতেও বসেছিল। তবে শেষ পর্যন্ত তা পুনরুদ্ধার করে নবরূপ দেওয়া সম্ভব হয়েছে।

সময়: সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাগানবাড়ি পর্যটকদের জন্য খোলা থাকে।

গান্ধী মিউজ়িয়াম:- গঙ্গাতীরের আর এক শহর ব্যারাকপুর। মহাত্মা গান্ধীও একাধিক বার এই শহরে এসেছেন। ১৮৫৭-য় ব্যারাকপুরের সেনাছাউনিতেই মহাবিদ্রোহের সূচনা ঘটিয়েছিলেন মঙ্গল পাণ্ডে। নদীর পারে রয়েছে তাঁর নামাঙ্কিত উদ্যান। হাওড়ার দিক থেকে এলে শ্রীরামপুরে এসে, যুগল আঢ্য ফেরিঘাট থেকে নৌকায় গঙ্গা পেরিয়ে চলে আসতে পারেন ব্যারাকপুরের ধোবি ঘাটে। সেখান থেকে হেঁটেই পৌঁছনো যায় গান্ধী মিউজ়িয়াম। এখানে নদীর পারে ছিমছাম সুন্দর পার্ক। রয়েছে মঙ্গল পাণ্ডের আবক্ষ মূর্তি। ঘুরে নেওয়া যায় গান্ধীঘাটও। এখানেই রয়েছে মহাত্মা গান্ধীর চিতাভস্ম। পাশেই রয়েছে সাজানো উদ্যান জওহর কুঞ্জ।

 সময়: সকাল ১১টা বিকেল ৫টা পর্যন্ত মিউজ়িয়াম খোলা থাকে।

হরিণালয়: এ বছরের শীতে ঘুরে আসতে পারে নিউ টাউন ইকো পার্কের মিনি জ়ু থেকে। নামে ‘হরিণালয়’ হলেও, এখানে রয়েছে কুমির, জ়েব্রা, জিরাফ, জলহস্তী থেকে শুরু করে দেশি-বিদেশি পশুপাখি। ১২.৫ হেক্টর জুড়ে ছড়ানো জায়গাটিতে প্রথমেই নজর কাড়বে এখানকার সুসজ্জিত আবহ। ঝকঝকে রাস্তা, ফুলের বাহার আর রয়েছে মানানসই ক্যাফে। 

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল