মাত্র ২ ডলার টিপস দেওয়ায় গর্ভবতী মহিলাকে ১৪ বার ছুরিকাঘাত পিৎজা ডেলিভারি কর্মীর

গর্ভবতী মহিলা ২ ডলার টিপ দিতে দেওয়ায় তাঁকে ১৪ বার ছুরিকাঘাতে মারার চেষ্টা করে পিৎজা ডেলিভারি কর্মীটি। ঘটনাটি কয়েকদিন আগে ফ্লোরিডায় ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টিপস না দেওয়ার কারণে ফ্লোরিডার একজন পিৎজা ডেলাভারি কর্মী এক গর্ভবতী মহিলা গ্রাহককে ১৪ বার ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ। জানা গিয়েছে, গর্ভবতী মহিলা ২ ডলার (১৭০ টাকা) টিপ দেওয়ায় তাঁকে ১৪ বার ছুরিকাঘাত করেন পিৎজা ডেলিভারি কর্মীটি। ঘটনাটি কয়েকদিন আগে ফ্লোরিডায় ঘটেছে। যখন ২২ বছর বয়সী অভিযুক্ত ব্রায়ানা আলভেলো জন্মদিন উদযাপন করার জন্য একটি পরিবারকে পিৎজা ডেলিভারি করেছিলেন। কিন্তু পিৎজা ডেলিভারি করার পর মহিলাটি তাঁকে ২ ডলার টিপস দিয়ে ভেতরে চলে যান। এরপর আলভেলারাও তাঁর সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে পড়ে এবং জোর করে তাঁর রুমে প্রবেশ করার চেষ্টা করেন। আর আলভেলোর কাছে অস্ত্র ছিল। তা দিয়েই ওই মহিলাকে আক্রমণ করেন আল্ভেলো।

মহিলার ঘরের ভেতর থেকে নানা জিনিসপত্র নেওয়ার চেষ্টা করেন। হামলার সময়ে ভুক্তভোগীর সঙ্গে, তাঁর প্রেমিক এবং ৫ বছরের মেয়ে ছিল। আল্ভেলো পিৎজা ডেলিভারি করেছিল, যার মোট দাম ছিল ৩৩ ডলার (প্রায় ২,৮০০ টাকা)। এরপর গ্রাহক আলভেলোকা ২ ডলার টিপস দিয়ে ভেতরে চলে যান। এর ৯০ মিনিট পরে আলভেলো আবার ফিরে আসেন একই জায়গায়। এরপর আল্ভেলো ভুক্তভোগীর ঘরে ঢুকে যান। যা দেখে স্বাভাবিকভাবেই মহিলাটি চমকে যান। তিনি নিজেকে এবং তাঁর সন্তানকে রক্ষার চেষ্টা করেন। সেই সময় পিৎজা ডেলিভারি কর্মীটি মহিলাকে ১৪ বার ছুরিকাঘাত করে। তখন মহিলার সঙ্গী আল্ভেলোর দিকে বন্দুক দিয়ে পাল্টা আক্রমণ চালালে সে পালিয়ে যায়। এরপর মহিলাটিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। চিকিৎসা নেওয়ার সময় নির্যাতিতা জানতে পারে সে গর্ভবতী।পরের দিন, কর্তৃপক্ষ আলভেলোকে গ্রেফতার করেছে, কিন্তু তার সহযোগী পলাতক রয়েছে।

আলভেলোর বিরুদ্ধে খুনের চেষ্টা, আগ্নেয়াস্ত্র দিয়ে বাড়িতে হামলা, হামলা এবং অপহরণের অভিযোগ রয়েছে। এই ঘটনায় মার্কো’স পিৎজা শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁদের সংস্থায় কাজ করতেন আলভেলা। তাঁরা একটি বিবৃতিতে জানিয়েছে, “এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। স্থানীয় মালিক এবং তার দল স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছে, যারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। গ্রাহক এবং দলের সদস্যদের নিরাপত্তা এবং মঙ্গল সর্বদা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, এবং আমরা এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি।”

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক