Loading live market data...
Loading active stocks...
Connecting...

শীতলকুচি গুলিকাণ্ডে কেন্দ্র ও রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের

গুলিকাণ্ডের তদন্তে সিআইডি তদন্তের অগ্রগতি নিয়ে হলফনামা জমা দিতে হবে রাজ্য সরকারকে। আর কেন গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী, তা হলফনামায় উল্লেখ করবে কেন্দ্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা ভোটের সময়ে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, গুলিকাণ্ডের তদন্তে সিআইডি তদন্তের অগ্রগতি নিয়ে হলফনামা জমা দিতে হবে রাজ্য সরকারকে। আর কেন গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী, তা হলফনামায় উল্লেখ করবে কেন্দ্র। আগামী নভেম্বরে মামলার পরবর্তী শুনানি।

বিধানসভার চতুর্থ দফার ভোটের দিন উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের শীতলকুচি। জোড়পাটকির ১২৬ নম্বর বুথে অশান্তি শুরু হয়। গণ্ডগোল থামাতে গিয়ে নির্বিচারে গুলি চালায় সিআইএসএফের জওয়ানরা। ওই গুলিতে চারজনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হন আরও চারজন। ওই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। রাজনৈতিক তরজায় জড়িয়ে পড়ে রাজ্যের শাসকদল ও বিজেপি। গুলি চালানোর সমালোচনায় সরব হয় তৃণমূল নেতৃত্ব। উল্টোদিকে গুলি চালানোকে খুল্লামখুল্লা সমর্থন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা।

রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই তদন্তের ভার সিআইডি’র হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সিআইডি-র অনুমান, বুথ লক্ষ্য করে গুলি চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। দরজা ভেদ করে সেই গুলি লাগে ব্ল্যাকবোর্ডে! এমনকী, ব্ল্যাকবোর্ডে একটি চিহ্ন পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। এরপর ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিকের ব্যালিস্টিক টিমের সদস্যরা। ভবানীভবনে কোচবিহারের তৎকালীন পুলিশ সুপার দেবাশিস ধরকে জিজ্ঞাসাবাদও করেছেন সিআইডি-র তদন্তকারীরা।

শীতলকুচির গুলিকাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়। এদিন সেই মামলার শুনানিতে রাজ্য ও কেন্দ্রের কাছে হলফনামা তলব করল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। রাজ্যের কাছে জানতে চাওয়া হল, ‘সিআইডি-র তদন্তে কতটা অগ্রগতি হল’? আর সিআইএসএফ কোন পরিস্থিতিতে গুলি চালিয়েছিল, তার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে কেন্দ্রকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?