Loading live market data...
Loading active stocks...
Connecting...

ইলেকট্রিক গাড়ি তৈরি করবে বাজাজ, লগ্নি ৩০০ কোটি

বাজাজ ৩.০ নতুনভাবে পুরোনো ঐতিহ্যবাহী চেতক স্কুটার বাজারে এনে চমক দিয়েছিল। এবার ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার পালা

Share:

নিজস্ব প্রতিনিধি: পুনের কাছে আকুর্ডিতে ৩০০ কোটি টাকা লগ্নি করে এবার ইলেকট্রিক গাড়ি তৈরি করবে বাজাজ অটো লিমিটেড। বুধবারই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রাহুল বাজাজ এই খবর জানিয়েছেন। বর্তমান যেখানে ঐতিহ্যবাহী চেতক স্কুটার তৈরি হয় সেই কারখানার পাশেই নতুন ইলেকট্রিক গাড়ি তৈরি করবে বাজাজ। নতুন ইউনিটটি তৈরি হয়ে গেলে সেখানে বছরে ৫ লক্ষ ইলেকট্রিক গাড়ি তৈরি হবে বলে জানিয়েছেন রাহুল বাজাজ। সূত্রের খবর, নতুন এই ইউনিটে ৮০০ প্রশিক্ষিত কর্মীর কর্মসংস্থান হবে। সংস্থার তরফে খবর, শুধু ভারতের বাজার নয়, বিদেশেও ইলেকট্রিক গাড়ি রফতানি করা হবে।

বাজাজ অটো লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাহুল বাজাজ জানিয়েছেন, ২০০১ সালে বাজার ২.০ পালসার বাইক এনে সাড়া জাগিয়েছিল। এরপর ২০২১ সালে বাজাজ ৩.০ নতুনভাবে পুরোনো ঐতিহ্যবাহী চেতক স্কুটার বাজারে এনে চমক দিয়েছিল। এবার ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার পালা। দূষণ কমাতে এবং পরিবেশ বাঁচাতে আগামিদিনের জন্য় ইলেকট্রিক গাড়িই ভরসা। ভবিষ্যতের দিকে তাঁকিয়ে অত্যাধুনিক আইসিই প্ল্যাটফর্মকে বাস্তবে রূপ দিতে গবেষণা চলছে। তিনি আরও জানিয়েছেন, শহুরে মানুষদের কথা মাথায় রেখে একটি হালকা অথচ টেকসই ইলেকট্রিক গাড়ি গ্রাহকদের হাতে তুলে দিতে বধ্যপরিকর বাজাজ। সংস্থার দাবি, ২০২২ সালের জুন মাসেই নতুন ইলেকট্রিক গাড়ি বাজারে নিয়ে আসতে সক্ষম হবে তাঁরা।

হায়দরাবাদকে দুরমুশ করে পয়েন্ট টেবিলের শীর্ষে শুভমনরা

বিয়ে বাড়িতে গিয়ে খুন বিজেপি নেতা, ৩ দিন পর খুনের অভিযোগ দায়ের ছেলের

যুবভারতীতে গোলহীন ড্র: কামিন্সের ব্যর্থতা ও লোবেরার ভুলে হাতছাড়া লিগ শীর্ষের সুযোগ

সুদর্শন-সুন্দরের জোড়া অর্ধশতরান, হায়দরাবাদকে ১৬৯ রানের লক্ষ্য দিল গুজরাত

পুলিশ অফিসার পাণ্ডেকে আজও খুঁজছেন শমীক ভট্টাচার্য, কারণ কী?

প্রোটেম স্পিকার হিসেবে শপথ তাপস রায়ের, শুক্রবার বিধানসভার অধ্যক্ষ নির্বাচন

তিলজলা অগ্নিকাণ্ডে পুলিশকে দ্রুত এফআইআর করার নির্দেশ মুখ্যসচিবের

বিজেপির বঙ্গ জয়ে মনোস্কামনা পূরণ, ‘দণ্ডি’ কেটে পুজো দিলেন বাঁশবেড়িয়ার বাসিন্দা

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

জিন্স পরা নিয়ে আপত্তি শ্বশুরবাড়ির! অভিমানে আত্মঘাতী গৃহবধূ

ভাঙড় থেকে গ্রেফতার মাও নেত্রী শ্রদ্ধা, কলকাতায় আত্মসমর্পণ মাধাই পাত্রের

‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক