কাজাখস্তানে বিমান ভেঙে পড়ার দায় স্বীকার করে ক্ষমা চাইলেন পুতিন

Share:

নিজস্ব প্রতিনিধি, মস্কো: কাজাখস্তানে ৯০ জনের বেশি যাত্রী নিয়ে আজারবাইজান এয়ারলাইন্সের বিমান ভেঙে পড়ার ঘটনায় অবশেষে নিজেদের দায় স্বীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (২৮ ডিসেম্বর) তিনি জানিয়েছেন, রুশ বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র ভুল করে আঘাত করেছিল যাত্রিবাহী আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটিতে। আর তার ফলেই বিমানটি ভেঙে পড়ে। ওই মর্মান্তিক দুর্ঘটনার দায় স্বীকার করার পাশাপাশি আজারবাইজানের রাষ্ট্রপতির কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

গত বুধবার ২৫ ডিসেম্বর ৯০ যাত্রী নিয়ে বাকু থেকে রাশিয়ার গ্রোজনিতে যাওয়ার পথে কাজাখস্তানের মাটিতে আচমকাই ভেঙে পড়ে আজারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান। সমাজমাধ্যমে দুর্ঘটনার মুহূর্তের যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে,  বিমানটি ক্রমশ নীচের দিকে নামতে শুরু করছিল এবং তাতে আগুন লেগে যায়। প্রথমে সব যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু পরে জানা যায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ১১ বছর এবং ১৬ বছরের দুই নাবালকও রয়েছে। ভাগ্যক্রমে রক্ষা পান বাকী যাত্রীরা। বিমান ভেঙে পড়ার পিছনে বহিরাগতরা জড়িত বলে দাবি করে আজারবাইজান এয়ারলাইন্সের তরফে বিবৃতিও দেওয়া হয়।

বিমানটি কী কারণে ভেঙে পড়েছিল তা নিয়ে তদন্ত শুরু হতেই বিস্ফোরক তথ্য সামনে বেরিয়ে আসে। ভেঙে পড়া বিমানের সামনে গুলি বা ক্ষেপণাস্ত্রের আঘাতের চিহ্ন লক্ষ্য করা গিয়েছে। সামরিক ও বিমান বিশেষজ্ঞরা নিশ্চিত হন, ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। বিমান দুর্ঘটনার পরে রাশিয়ার দিকেই আঙুল উঠেছিল। যদিও মস্কোর তরফে জানানো হয়, কাজাখস্তানের মাটিতে বিমান ভেঙে পড়ার পিছনে তাদের কোনও হাত নেই। যদিও তা বিশ্বাস করতে চাননি আজারবাইজানের প্রেসিডেন্ট।

প্রথম থেকে অস্বীকার করলেও এদিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বীকার করেছেন, কাজাখস্তানের মাটিতে আজারবাইজান এয়ারলাইন্সের বিমান ধ্বংসের পিছনে রাশিয়া-ই দায়ি। ক্রেমলিনের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ২৫ ডিসেম্বর যখন কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি ভেঙে পড়েছিল সেই সময়ে গ্রোজনি, মোজডোক ভ্লাদিকাভকাজ এলাকায় ড্রোন হামলা চালাচ্ছিল ইউক্রেন। রাশিয়ার তরফেও পাল্টা জবাব দেওয়া হচ্ছিল। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বিমানটিতে। যার ফলে বিমানটি ভেঙে পড়ে ৩৮ যাত্রী প্রাণ হারিয়েছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মর্মান্তিক ঘটনার জন্য ক্ষমাপ্রার্থী। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।’

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক