তৃণমূলের যুবনেতাকে লক্ষ্য করে পরপর গুলি, বহরমপুরে আতঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ- মুর্শিদাবাদে দেদার চলল গুলি। দুষ্কৃতিদের টার্গেট তৃণমূলের যুবনেতা। অল্পের জন্য রক্ষা পেল নেতার প্রাণ। গুলির শব্দে ঘুম উড়ল এলাকাবাসীর। বহরমপুর জুড়ে আতঙ্কের ছায়া।

জানা গিয়েছে, প্রতিদিনের মতো শনিবারও রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা পাপাই ঘোষ। বহরমপুরের কাশিমবাজার রিংরোড সংলগ্ন এলাকায় দুষ্কৃতীরা তার গাড়ি লক্ষ্য করে পরপর দু’রাউন্ড গুলি ছোড়ে। গুলির আওয়াজ শুনে বেরিয়ে আসেন আশপাশের লোকজন। যদিও ততক্ষণে এলাকা ছেড়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ওই ঘটনায় গাড়ির পিছনের কাচ ভেঙে যায়। তবে যুব তৃণমূল নেতা অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন। জানা গিয়েছে, সবসময় পাপাই ঘোষের সঙ্গে একজন বেসরকারি নিরাপত্তারক্ষী থাকেন। গতকাল ঘটনার সময় তাঁর নিরাপত্তারক্ষী সঙ্গে ছিলেন না। সেই সুযোগে ওই যুব নেতার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বহরমপুর থানার পুলিশ। কে বা কারা এই ঘটনা ঘটালো সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পাপাই ঘোষ জানান, তিনি রাজনীতি করেন। বিরোধীরা কেউ ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকতেই পারেন। এলাকায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই ফুটেজ সংগ্রহ করে পুলিশ তদন্ত করলেই দুষ্কৃতীরা ধরা পড়বে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন