৯ দিন বাংলা ভ্রমণ করে ক্লান্ত জিনাত, আপাতত হাসপাতালে পর্যবেক্ষণে বাঘিনী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ- ৯ দিন ভারত ভ্রমণ করার পর রবিবার শেষ হয় ‘বাঘবন্দি’ খেলা। রাতেই গ্রিন করিডর করে বাঁকুড়া থেকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয় বাঘিনি জিনাতকে। বর্তমানে  আলিপুর পশু চিকিৎসালয়ের কোয়ারেন্টাইন রুমে রাখা হয়েছে বাঘিনীকে। আপাতত কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে। তারপর ওড়িশার সিমলিপালের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে জিনাতকে। যদিও বন আধিকারিকদের দাবি অনুযায়ী, সম্পূর্ণ সুস্থ রয়েছে বছর তিনেকের জিনাত।

গত ১৫ নভেম্বর মহারাষ্ট্রের তাডোবা ও আন্ধেরি ব্যাঘ্রপ্রকল্প থেকে সিমলিপালে আনা হয় জিনাতকে। গত ২৮ নভেম্বর ঘরছাড়া হয় সে। ঝাড়খণ্ডে জামশেদপুর বনবিভাগ হয়ে চাকুলিয়ার জঙ্গলে আসে। বেলপাহাড়ির কাঁকরাঝোড়ে দিনদুয়েক ছিল বাঘিনী। তারপর ময়ূরঝর্ণা হয়ে পুরুলিয়ায় রাইকা পাহাড়ে যায়। সেখানে নানা রকমের টোপেও ধরা দেয় নি বাঘিনি। মানবাজারের ডাংরডির জঙ্গলে ছিল সে।

তবে শুক্রবার রাতে জালের নিচ দিয়ে পালায় জিনাত। তারপর থেকে বর্তমানে মুকুটমণিপুরের কংসাবতী জলাধারের কোল ঘেঁষা রানিবাঁধ ব্লকের বন পুকুরিয়া ডিয়ার পার্কের কাছে গোঁসাইডিহিতে চলে যায়। বাঘিনীর ডেরা বদলের খবর পাওয়ামাত্রই এলাকায় পৌঁছন রাজ্যের মুখ্য বনপাল বিদ্যুৎ সরকার, বাঁকুড়ার ডিএফও দক্ষিণ প্রদীপ বাউড়ি, এডিএফও মধুরমিলন ঘোষ-সহ বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা। তাঁদের সঙ্গে ছিলেন সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক, সুন্দরবন থেকে আসে শুটারের দল।

শনিবার বিকেলে গোঁসাইডিহিতে প্রথমবার বনদপ্তরের কর্মীদের ক্যামেরাবন্দি হয় জিনাত। বাঘিনীকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। তবে সে সময় গুলি লক্ষ্যভেদ হয়। এরপর দ্বিস্তরীয় জাল দিয়ে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। নেটের বাইরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ১০ মিটার অন্তর অন্তর নেট ফেনসিং বরাবর একজন করে কর্মীকে রাখা হয়। রাতে আরও দুটি ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়।

তবে বারবার বনকর্মীদের চোখে ধুলো দেয় জিনাত। রবিবার বিকেল ৩টে ৫৮ মিনিট নাগাদ আবারও জিনাতকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তাতেই কাজ হয়। ঘুমপাড়ানি গুলিতে অচেতন হওয়ার পর জাল দিয়ে বাঘিনীকে ঘিরে ফেলা হয়। এরপর বনদপ্তরের গাড়িতে তোলা হয় বাঘিনী জিনাতকে। রবিবার রাত প্রায় ১২ টা ৯ মিনিট নাগাদ বাঁকুড়ার গোঁসাইডিহির জঙ্গল থেকে গ্রিন করিডর করে আলিপুর পশু চিকিৎসালয়ে নিয়ে আসা হয় বাঘিনীকে। তার চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এক বন আধিকারিকদের দাবি অনুযায়ী, প্রায় ৯ দিন ভালো করে খাওয়াদাওয়া হয়নি জিনাতের। আপাতত পর্যাপ্ত বিশ্রাম ও খাওয়াদাওয়ার প্রয়োজন। আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাকে। তারপর ওড়িশা সরকারের হাতে ফিরিয়ে দেওয়া হবে জিনাতকে।

 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর