সাহিত্য অ্যাকাডেমি পাচ্ছেন সাহিত্যিক-পরিচালক ব্রাত্য বসু

বছর শেষে বাংলা সাহিত্য জগতে সুখবর। চলতি বছরে সাহিত্য অ্যাকাডেমি পুরষ্কার পাচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা সাহিত্যিক-পরিচালক ব্রাত্য বসু

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর শেষে বাংলা সাহিত্য জগতে সুখবর। চলতি বছরে সাহিত্য অ্যাকাডেমি পুরষ্কার পাচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা সাহিত্যিক-পরিচালক ব্রাত্য বসু। তাঁর লেখা ‘মীরজাফর ও অন্যান্য কাহিনী’ উপন্যাসের জন্য এই পুরষ্কার দেওয়া হচ্ছে ব্রাত্য বসুকে। সাহিত্যের অন্যতম বড় সম্মান পাওয়ার পর ব্রাত্য বসু জানিয়েছেন, ‘আমি খুবই আপ্লুত। কিন্তু আমি কী সত্যি এই সম্মানের যোগ্য? সেটা নিয়ে মনে দ্বন্দ রয়েছে। যদিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য।’

উল্লেখ্য, মোট ২০টি ভারতীয় ভাষায় এই পুরস্কার দেওয়া হবে। যার মধ্যে বাংলা থেকে মনোনীত হয়েছেন ব্রাত্য বসু। ‘মিত্র ও ঘোষ পাবলিশার্স’ থেকে প্রকাশিত ব্রাত্য বসুর লেখা বইয়ে রয়েছে যথাক্রমে ‘একদিন আলাদিন’, ‘আমি অনুকূলদা আর ওরা’ এবং ‘মীরজাফর’ নামের তিনটি নাটক। এবার সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারের জুরি বোর্ডে ছিলেন কবি রণজিৎ দাশ, প্রাবন্ধিক তপোধীর ভট্টাচার্য এবং কথাসাহিত্যিক ত্রিদিব চট্টোপাধ্যায়। তাঁরাই নির্বাচিত করেছেন ব্রাত্য বসুর নাম।

মঞ্চ ও সেলুলয়েড জগতে দাপিয়ে বেড়িয়েছেন ব্রাত্য বসু। বর্তমানে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও দুটি সুন্দর ছবিও উপহার দিয়েছেন। ‘ডিকশনারি’ ও ‘ঝড়া পালক’ দুই বাংলা ছবির পরিচালনা করেছেন ব্রাত্য বসু। এর মাঝেই নতুন নাটকের সংকলন লেখার জন্য সাহিত্যের অন্যতম সেরা সম্মান পাচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে