আজীবন মিলবে লক্ষ্মীর ভাণ্ডার, বর্ষ শেষে মহিলাদের বড় উপহার মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘লক্ষ্মী ভাণ্ডার’ হল বাংলার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের মধ্যে একটি । ২০২১ সালে  মমতা বন্দ্যোপাধ্যায়  উদ্যোগ নিয়ে এই প্রকল্পটি    চালু করেছিলেন। আর সেটি এখন গোটা দেশের বিভিন্ন রাজ্যের কাছে  অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। এই আবহে এবার  সন্দেশখালি থেকে লক্ষ্মী ভাণ্ডার  নিয়ে বড় ঘোষণা করলেন মমতা ।

সোমবার তিনি বলেন,’ মায়ের জীবন থেকে যন্ত্রণা দূর করে এই লক্ষ্মী ভাণ্ডার । যারা এই প্রকল্পের সুবিধা  পাচ্ছেন বা পাবেন তাঁরা শুধু  ৬০ বছর নয় সারা জীবনের জন্য পাবেন সুবিধা । এটা মা বোনদের অধিকার এবং সম্মান । বেঁচে থাকার জন্য এই  ‘লক্ষ্মী ভাণ্ডার’ খুবই দরকার ।’  পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী এও জানিয়ে দেন,’ লক্ষ্মী ভাণ্ডারের মা বোনদের বিধবা ভাতার জন্য আর  ছুটতে হবে না।’ বর্তমানে ২ কোটি ২১ লক্ষ মহিলা এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় রয়েছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ,মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণার পর রাজ্যের আরও মহিলারা পাবেন এই প্রকল্পের সুবিধারা । 

উল্লেখ্য, ২০২১ সালে লক্ষ্মীর ভান্ডার চালু করার মূল উদ্দেশ্য হলো রাজ্যের মহিলাদের আর্থিক দিক থেকে সক্ষম করে তোলা। যাদের বয়স ২৫ থেকে ৬০–র মধ্যে তারাই একমাত্র পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। আর এবার থেকে সারাজীবনের জন্য মহিলারা পাবেন এই প্রকল্পের সুবিধা।বলা বাহুল্য, বাংলায় শুধু লক্ষ্মী ভাণ্ডার নয় ‘মা – মাটি – মানুষের’ যাতে কোন অসুবিধা না হয় সেইজন্য রয়েছে একাধিক প্রকল্প। যেমন- কৃষকদের জন্য রয়েছে ‘শস্য বিমা প্রকল্প’ তেমনি রাজ্যের বিধবাদের জন্য রয়েছে ‘ বিধবা ভাতা।‘ 

 

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের