ঘুম থেকে উঠেই ‘বনের রাজা’ সিংহের কবলে সোনাক্ষী-জাহির, এরপর কী হল?

তাঁর শেয়ার করা ভিডিও গুলিও ঝড়ের বেগে ভাইরাল হয়। বছর শেষে তারকা জুটি ছুটি কাটাতে গিয়েছেন অস্ট্রেলিয়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিছানায় শুয়ে সোনাক্ষী সিনহা, সামনে দাঁড়িয়ে আছে জঙ্গলের রাজা সিংহ, তাদের দুজনের মাঝে একটি কাঁচের দেওয়াল! সোনাক্ষীর শেয়ার করা ভিডিওটি এখন দর্শকমহলে আলোচনার বিষয়। চলতি বছরের ২৩ জুন অভিনেতা জাহির ইকবালকে বিবাহ করেন সোনাক্ষী সিনহা। অভিনেত্রী তাঁর ৭ বছরের সম্পর্ককে পরিণতি দেন। হিন্দু হয়েও মুসলিমকে বিয়ে করেছেন সোনাক্ষী, এই নিয়ে কম ঝড় বয়ে যায়নি। কিন্তু সব রকম কটাক্ষকে উপেক্ষা করে চুটিয়ে সংসার করেছেন সোনাক্ষী এবং জাহির ইকবাল। তাঁরা খুব মজার জুটিও বটে, মাঝে মধ্যেই একে অপরকে প্র্যাঙ্ক করছেন। এছাড়া সময়-সুযোগ পেলেই দুটিতে বেরিয়ে পড়েন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আর অভিনেত্রী তাঁর ভক্তদের জন্যে ছুটি কাটানোর সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন।

তাঁর শেয়ার করা ভিডিওগুলিও ঝড়ের বেগে ভাইরাল হয় সমাজমাধ্যমে। বছর শেষে তারকা জুটি ছুটি কাটাতে গিয়েছেন অস্ট্রেলিয়ায়। আর সেখানে গিয়ে জঙ্গলের মাঝেই একটি কটেজে থাকছেন তারা। আর তাঁদের কটেজটি পুরো কাঁচের দেওয়ালে মোড়া। যাতে পর্যটকেরা জঙ্গলের সমস্ত দৃশ্য ঘরে বসেই উপভোগ করতে পারেন। আর সোনাক্ষীর কটেজের চারপাশে ঘুরে বেড়াচ্ছে সিংহ, জিরাফ, চিতার মতো একাধিক বণ্যপ্রাণী। সোনাক্ষী সেই দৃশ্য গুলি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন। কিন্তু তাঁর শেয়ার করা একটি ভিডিও দেখে ভয় পেয়ে গিয়েছেন ভক্তরা। ভিডিওতে দেখা যাচ্ছে, সোনাক্ষী ও জাহির বিছানায় বসে আছেন এবং একটি সিংহ তাঁদের কাঁচের ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, তখন সকাল ৬ টা বাজে। সিংহ তাঁদের ঘরের কাছে গিয়ে বিশাল গর্জনে তারকা দম্পতিকে জাগিয়ে দেয়। আর বিছানায় বসে সিংহের সেই ভিডিও করেছেন সোনাক্ষী। ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘আজকে আমার অ্যালার্ম ঘড়ি’।

বোঝাই যাচ্ছে, সিংহের গর্জনেই সোনাক্ষী-জাহিরের সকাল হল। আরেকটি ছবিতে দেখা যায়, জাহির ও সোনাক্ষীর কটেজের বাইরে দুটি সিংহ বিশ্রাম নিচ্ছে। আর তাঁদের মাঝে কাঁচের দেওয়াল। এই দৃশ্যটি দেখে রীতিমতো চমকে হয়েছেন সোনাক্ষী-জাহিরের ভক্তরা। এছাড়া বন্যপ্রাণীদের সঙ্গে কিছু ছবিও শেয়ার করেছেন তারকা দম্পতি। তাঁদের সাংঘাতিক ছবিগুলি দেখে বোঝাই যাচ্ছে, তারকা দম্পতি বর্ষশেষে পুরোদমে ছুটির মেজাজে রয়েছেন। তবে বিয়ের পর এই প্রথম নয়, অসংখ্যবার বিদেশে ঘুরতে গিয়েছেন সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। যা প্রমাণ করে, তারকা দম্পতি চুটিয়ে সংসার করছেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল