ইয়েমেনে ভারতীয় নার্সের ফাঁসির সাজা, মেয়েকে বাঁচাতে সরকারের সাহায্য চায় পরিবার

সরকার এই বিষয়ে সম্ভাব্য সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। প্রসারিত করছে।" ইয়েমেনি রাষ্ট্রপতির সিদ্ধান্তটি ৩৬ বছর বয়সী নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইয়েমেনি নাগরিক তালাল আবেদা মাহেদিকে হত্যার দায়ে ২০১৭ সাল থেকে জেলবন্দী ভারতীয় নার্স নিমিশা প্রিয়া। টানা ৭ বছর কারাবাসের পর গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) ইয়েমেনের রাষ্ট্রপতি রাশাদ আল-আলিমি নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড অনুমোদন করেছেন। কয়েকটি আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী, আগামী ১ মাসের মধ্যেই নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর হবে। এদিকে মেয়েকে বাঁচাতে ভারত সরকারের সাহায্য চাইছেন নিমিশার পরিবার। ইয়েমেনে নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের অনুমোদনের প্রতিক্রিয়া হিসেবে পররাষ্ট্র মন্ত্রক (MEA) মুখপাত্র রণধীর জয়সওয়াল সোমবার (৩০ ডিসেম্বর) একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘ভারত ইয়েমেনে নিমিশা প্রিয়ার সাজা সম্পর্কে সচেতন। আমরা বুঝতে পেরেছি যে প্রিয়ার পরিবার মেয়েকে বাঁচাতে সরকারের সাহায্য চাইছেন। সরকার এই বিষয়ে সম্ভাব্য সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। প্রসারিত করছে।”

ইয়েমেনি রাষ্ট্রপতির সিদ্ধান্তে আগামি ১ মাসের মধ্যে ৩৬ বছর বয়সী নিমিশা প্রিয়ার ফাঁসি হবে। এদিকে মেয়েকে মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচানোর জন্য সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাঁর পরিবার। তাঁর মা প্রেমা কুমারী, ৫৭, চলতি বছরের শুরুতে ইয়েমেনের রাজধানী সানায় চলে গিয়েছেন। নিমিশার মৃত্যুদণ্ড মকুবের জন্য তিনি নানারকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিহত তালালের পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রেমা কুমারী এবং তাঁদের ১৬ লক্ষ টাকা আর্থিক সাহায্যেরও প্রতিশ্রুতি দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, নিমিশা প্রিয়া তাঁর পাসপোর্ট পুনরুদ্ধারের জন্যে ইয়েমেনি নাগরিক তালালকে সিডেটিভ ইনজেকশন দিয়েছিলেন। তিনি জানতেন না সিডেটিভ ইনজেকশন ওভারডোজের ছিল। ভুলবশত নিমিশার দেওয়া সিডেটিভ ইনজেকশনের ওভারডোজের কারণেই তালালের মৃত্যু হয়। শুধু তাই নয়, তালালকে হত্যার পর নিমিশা প্রিয়া এবং তাঁর সহকর্মী হানান মাহাদি তালালের দেহ টুকরো টুকরো করে কেটে জলের ট্যাঙ্কে ফেলে দেয়।

এরপর ২০১৭ সালে ইয়েমেনি নাগরিক তালাল আবদো মাহদিকে হত্যার জন্য দোষী সাব্যস্ত হন নিমিশা প্রিয়া। এক বছর পরে, ইয়েমেনের একটি বিচার আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। এরপর থেকে তাঁর পরিবার নিমিশার মুক্তির জন্য লড়াই করে চলেছে। নিমিশা প্রিয়া হত্যার জন্য তার উপর আরোপিত মৃত্যুদন্ড বাতিল করার চেষ্টায় বছরের পর বছর কাটিয়েছেন। প্রচেষ্টা সত্ত্বেও, তাঁর আইনি লড়াই অব্যাহত ছিল, তার পরিবার, বিশেষ করে তার মা প্রেমা কুমারী তাকে মৃত্যুদন্ড থেকে বাঁচানোর চেষ্টা করছে। তারা ট্রায়াল কোর্টের আদেশের বিরুদ্ধে ইয়েমিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল, কিন্তু ২০২৩ সালে তাদের আপিল প্রত্যাখ্যান করা হয়। এখন, দেশের রাষ্ট্রপতিও প্রিয়ার আবেদন প্রত্যাখ্যান করেছেন। এবং ১ মাসের মধ্যে তাঁর কারাদণ্ড অনুমোদন কার্যকর করা হবে জানা গিয়েছে। ২০১১ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানায় কাজ করছেন প্রিয়া।

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক