বর্ষশেষে কলকাতায় বড়সড় জাল ওষুধ চক্রের হদিশ, গ্রেফতার মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ- বর্ষশেষে বড়সড় সাফল্য। জাল ওষুধ চক্র রুখতে একাধিক জায়গায় তদন্ত করছে কেন্দ্র। এবার সেই তদন্তের জেরে কলকাতা থেকে এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। তিনি রিজেন্ট পার্কের বাসিন্দা বলে জানা গিয়েছে। ক্যানসার, ডায়বেটিস মোকাবিলার মত একাধিক জাল ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে।

সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ন্ড কন্ট্রোল অর্গানাইজেশন, পূর্বাঞ্চলীয় শাখার তরফে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার কলকাতায় অভিযান চালানো হয়। তাতে উদ্ধার হয় প্রচুর ওষুধ, যার আনুমানিক বাজারমূল্য ৬.৬ কোটি টাকা। বাংলাদেশ, আমেরিকা, তুরস্ক, আয়ারল্যান্ডের তৈরির সেসব ওষুধ। কোনওটা ক্যানসার নিরাময়ের, কোনওটা আবার ডায়বেটিসের। কিন্তু এসব ওষুধ ভারতে আমদানির জন্য যেসব নথি প্রয়োজন, তা পাওয়া যায়নি। কে বা কারা এত বড়সড় চক্র চালাচ্ছে, তার তদন্তে নেমে ড্রাগস কন্ট্রোল অর্গানাইজেশনের সদস্যরা এক মহিলার খোঁজ পান। জানতে পারেন, তাঁর নেতৃত্বে জাল ওষুধের পাইকারি ব্যবসা চলছে। রিজেন্ট পার্কের ওই মহিলাকে গ্রেফতার করার পর আদালতে পেশ করা হয়েছে। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। তাকে জেরা করে এই অসাধু চক্রের আর কারা জড়িত রয়েছে, তার খোঁজ চলছে। পাশাপাশি যে ওষুধগুলো বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলিকে গুণগত মান পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।  

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের দিকে নজর রেখে জাল ওষুধ চক্রকে দমন করতে এই অভিযান চলবেই। এক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। শুধু জাল ওষুধ রুখে দেওয়ার অভিযানের মূল লক্ষ্য নয়, বাজারে ওষুধের গুণগত মান পরীক্ষাতেও নজর দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। 

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭