এবার পেটের ভিতর গাড়ি-বাইক নিয়ে ১১০ কিমি গতিতে ছুটবে রেলের নয়া রেক

এর আগেই ভারতীয় রেল বাতিল যাত্রীবাহী ট্রেনের কামরাগুলি নতুন করে সারিয়ে মালবহণের উপযোগী করে গড়ে তুলেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: এর আগেই ভারতীয় রেল বাতিল যাত্রীবাহী ট্রেনের কামরাগুলি নতুন করে সারিয়ে মালবহণের উপযোগী করে গড়ে তুলেছিল। বিশেষ করে ছোট চারচাকা গাড়ি, মোটরবাইক পরিবহণের জন্য এই রেক তৈরি করেছিল ভারতীয় রেলের ইঞ্জিনিয়াররা। এর নাম দেওয়া হয়েছিল নিউ মডিফায়েড গুডস রেক (NMG Rake)। কিন্তু এই রেকগুলি ঘণ্টায় ৭৫ কিমি গতিতে ছুটতে পারে। ফলে দ্রুত এক জায়গা থেকে দেশের অন্য প্রান্তে পৌঁছে দিতে সময় লেগে যায়। তবে এই সমস্যার সমাধান করে ফেলেছে ভোপালের একটি রেল কোচ কারখানার ইঞ্জিনিয়াররা। সম্প্রতি ভোপালের ওই কারখানা থেকে ২৫ কামরার একটি নতুন রেক রেলের হাতে তুলে দেওয়া হয়েছে। যার নাম দেওয়া হয়েছে, হাই স্পিড নিউ মডিফায়েড গুডস রেক (NMGH rake)। যা ১১০ কিমি প্রতি ঘণ্টায় ছুটতে পারবে সম্পূর্ণ পণ্য নিয়ে।

পুরোনো নন-এসি যাত্রীবাহী কোচের দরজা ও জানালা বন্ধ বা বুঝিয়ে দিয়ে এই নতুন NMGH কোচ তৈরি করা হয়েছে। কোচগুলির ভিতর এমন কিছু ব্যবস্থা রাখা হয়েছে যাতে ভিতরে রাখা চারচাকা গাড়ি বা মোটরবাইক গতির অভিঘাতে নষ্ট না হয়ে যায়। রেল সূত্রে জানা গিয়েছে, এই নতুন NMGH রেক ঘণ্টায় ১১০ কিমি গতিতে ছুটতে সক্ষম। ফলে আরও দ্রুত কারখানা থেকে নতুন গাড়ি বা বাইক পৌঁছে দেওয়া যাবে দেশের অন্য প্রান্ত বা বন্দরে। কোচগুলির ভিতরের বিন্যাস এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আরও বেশি গাড়ি বা বাইক রাখা যায়। অর্থাৎ আরও বেশি ভার বহন করতে সক্ষম এই NMGH কোচ। পাশাপাশি কোচগুলির দরজায় অত্যাধুনিক তালার ব্যবহার করা হচ্ছে যাতে চুরি বা ডাকাতি ঠেকানো যায়। পাশাপাশি বদ্ধ কামরার ভিতরে হাওয়া প্রবেশের জন্য অত্যাধুনিক ভেন্টিলেশন দেওয়া হয়েছে। রেল জানিয়েছে, এরকম আরও রেক খুব শীঘ্রই রেল ট্র্যাকে আনা হবে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল