রাজ্যে ব্রিটেনের বিমানে নিষেধাজ্ঞা নবান্নের

গঙ্গাসাগর থেকে ফেরার পথেই রাজ্যে ব্রিটেন ফেরত বিমানে নিষেধাজ্ঞা জারি নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: গঙ্গাসাগর থেকে ফেরার পথেই রাজ্যে ব্রিটেন ফেরত বিমানে নিষেধাজ্ঞা জারি নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কলকাতাতে ফিরেই সেই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করেছে নবান্ন। রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ৩ জানুয়ারি থেকে কলকাতায় আর কোনও ব্রিটেনের বিমান প্রবেশ করতে দেওয়া হবে না। বাংলায় ব্রিটেনের উড়ানে ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে নবান্ন। বৃহস্পতিবার স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা এই বিষয়ে নির্দেশ পাঠিয়ে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষকে।

এর সঙ্গেই এদিন নবান্নের তরফে বিমান বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, ঝুঁকিপূর্ণ দেশ বাদ দিয়ে অন্যান্য দেশ থেকে আসা বিমানযাত্রীদের জন্যও কোভিডের আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ৩ জানুয়ারি থেকে এই দুই নতুন বিধিনিষেধ চালু হচ্ছে দমদম বিমানবন্দরে। গঙ্গাসাগর থেকে ফিরে নবান্নে গিয়েই করোনা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার গঙ্গাসাগর থেকে মমতা বলেন, ‘ব্রিটেন থেকে বেশি ওমিক্রন আসছে। মূলত বিমানযাত্রীদের থেকেই ওমিক্রন ছড়াচ্ছে। আন্তর্জাতিক বিমানগুলিতে প্রচুর মানুষ আসছেন। কেন্দ্র বিষয়টি দেখুক।’

রাজ্য সরকারের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, বিমানবন্দরে আগত ১০ শতাংশ যাত্রীর আরটিপিসিআর টেস্ট করাতেই হবে। বাকি ৯০ শতাংশ যাত্রীকে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতে হবে। উভয় টেস্ট নিজের খরচেই করবেন বিদেশ ফেরত যাত্রীরা। বিমানবন্দরে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের করোনা রিপোর্ট পজিটিভ এলে আরটিপিসিআর টেস্ট করতে হবে। বিমানবন্দরে ভিড় এড়ানোর জন্য যাত্রীদের আগে থেকে টেস্ট বুক করে রাখতে হবে। যাতে কলকাতায় বিমান নামলেই টেস্ট চট করে করা যায়। সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলিকে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। যাত্রীদের যাতে অপেক্ষা করতে না হয়, সে জন্য টেস্টিং কাউন্টার বাড়ানোর পরামর্শও দেওয়া হয়েছে, রাজ্যের নির্দেশিকায়।

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে আর হারাবেন না, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়