মুরগি নয়, খোলা রাস্তায় হুড়মুড়িয়ে বিকোচ্ছে কোবরার মাংস, কিনছেন ভারতীয়রাও

তাঁকে বলতে শোনা যায়, ইন্দোনেশিয়ার লোকেরা সাপের মাংস খায়, বিশেষ করে কোবরা সাপের মাংস খায় তাঁরা। আর সেখানেই বসবাসকারী ভারতীয়রা কোবরা সাপের মোমো খায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! রাস্তায় মুরগির মাংসের মতো বিক্রি হচ্ছে কোবরা সাপের মাংস। কি শুনতে অবাক লাগছে তো! হ্যাঁ, সম্প্রতি একটি ইন্টারনেট ব্লগারের ভিডিওতে প্রকাশ্যে এল এমন চমকপ্রদ তথ্য। কম-বেশি সকল ভারতীয় মোটামুটি মুরগির মাংস খেতে ভালবাসেন। তাই দেশের সব বাজারেই চিকেন অ্যাভেলেবল। এমনকী অনেকে আবার রাস্তার মধ্যেই মুরগির মাংস বিক্রি করেন। কিন্তু তা বলে কোবরা সাপের মাংস রাস্তায় হুড়মুড়িয়ে বিক্রি হতে দেখেছেন কখনও? স্বাভাবিকভাবেই সাপ মানেই আমাদের চোখে বিষধর প্রাণী, সাপ দেখলে প্রথমেই মাথায় আসে এক ছোবলে ছবি হওয়ার বিষয়টি, আর তা যদি হয় কোবরার মতো বিষধর সাপ, তাহলে তো কথাই নেই! কোবরা সাপের ভয়ানক বৈশিষ্ট্যের বিষয়টি মোটামুটি সবাই জানেন! এবার সেই কোবরার মাংসই হুড়মুড়িয়ে বিক্রি হচ্ছে খোলা রাস্তায়! না ভারতে নয়, সম্প্রতি ব্লগারের দ্বারা ভাইরাল ভিডিওটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার।

আসলে প্রতিটি দেশের মানুষের নিজস্ব খাদ্য সংস্কৃতি রয়েছে, আবার কখনও কখনও কোনও দেশের খাদ্য সংস্কৃতি এমনি বেরিয়ে আসে, যা মানুষকে হতবাক করে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ইন্দোনেশিয়ার একটি স্ট্রিট ফুড স্টলে সাপের মাংস হুড়মুড়িয়ে বিক্রি হচ্ছে। তাঁর আবার কোবরা সাপের। এই ভিডিওটি এখনও পর্যন্ত ৪২ মিলিয়নেরও বেশি ভিউজ পেয়েছে। আর ভিডিওটি পোস্ট করেছেন একজন ভারতীয় ভ্লগার। যিনি সম্প্রতি জাকার্তার রাস্তায় ঘোরাঘুরির সময় সাপের রক্ত ​​এবং মাংস স্ন্যাকস হিসাবে পরিবেশন করতে দেখতে পেয়েছেন। সঙ্গে তাঁকে বলতে শোনা যায়, ইন্দোনেশিয়ার লোকেরা সাপের মাংস খায়, বিশেষ করে কোবরা সাপের মাংস খায় তাঁরা। আর সেখানেই বসবাসকারী ভারতীয়রা কোবরা সাপের মোমো খায়। ভ্লগার আরও জানিয়েছে যে, ইন্দোনেশিয়ায় প্রায় ১০০০ টাকায় কোবরা মাংস পাওয়া যায়। জানা গিয়েছে, কোবরার মাংস ত্বক এবং রোগ প্রতিরোধে কার্যকারী, তাই কোবরার মাংসের এত চাহিদা ওখানে।

 

 

View this post on Instagram

 

A post shared by Akash Chaudhary (@kaash_chaudhary)

ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন বিক্রেতা কোবরাটিকে তার খাঁচা থেকে বের করে গ্রিল করছেন এবং গ্রাহকদের কাছে পরিবেশন করছেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। একজন ব্যবহারকারী লিখেছেন যে ‘একদিন আমি সেখানে গিয়ে তাদের ডাল-ভাত তৈরি করা শেখাব।’ একই সঙ্গে আরেকজন বলেন, ‘এটা প্রমাণিত হয়েছে যে এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ।’ কেউ কেউ সাপকে তাদের ‘প্রাক্তন’ এবং ‘বন্ধুদের’ সঙ্গে তুলনা করেছেন। উল্লেখ্য, চিন, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার মতো দেশে সাপের মাংস খাওয়া সাধারণ। বিশেষ করে এর জন্য চিনের অনেক গ্রামে সাপের চাষ করা হয়। তবে, সাপ খাওয়া সর্বত্র সাধারণ নয়, তাই অনেকের কাছে এটি কিছুটা অদ্ভুত মনে করেন।

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক