সিরিয়ার ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা, পিছনে পুতিন?

Share:

নিজস্ব প্রতিনিধি, মস্কো: বিদ্রোহীদের তাড়ায় দেশ থেকে পালিয়ে মস্কোয় রাজনৈতিক আশ্রয় নেওয়া সিরিয়ার ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা ব্যর্থ হয়েছে। বিষ প্রয়োগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’। যদিও রাশিয়ার তরফে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কিন্তু খোদ রুশ প্রেসিডেন্টের আশ্রয়ে থাকা বাশারকে কারা বিষ প্রয়োগ করে মারার চেষ্টা চালাল, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অনেকেই খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকে সন্দেহের আঙুল তুলেছেন।

গত ৮ ডিসেম্বর জঙ্গি গোষ্ঠী হয়াত তাহরির আল শামের সদস্যদের আচমকা অভিযানে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে মস্কোয় আশ্রয় নেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। দীর্ঘ ২৪ বছর শাসন ক্ষমতায় ছিলেন। মস্কোয় এক নির্জন অ্যাপার্টমেন্টে নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন বাশার। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ এর প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার (২৯ ডিসেম্বর) ওই অ্যাপার্টমেন্টে আচমকাই অসুস্থ হয়ে পড়েন সিরিয়ার ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট। আচমকাই কাশতে শুরু করেন ৫৯ বছর বয়সী বাশার। খানিকক্ষণের মধ্যে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় চিকি‍ৎসকদের জরুরি তলব করা হয়। জরুরি ভিত্তিতে চিকি‍ৎসা শুরু হয়। যদিও সঙ্কট কাটালেও এখনও সিরিয়ার পদচ্যূত প্রেসিডেন্টের শারীরিক অবস্থা স্থিতিশীল নয়।

রাশিয়ার গুপ্তচর সংস্থা কেজিবি’র প্রাক্তন এক শীর্ষ গুপ্তচর পরিচালিত টেলিগ্রাম অ্যাকাউন্ট ‘জেনারেল এসভিআর’  জানিয়েছে, ‘রক্ত পরীক্ষায় আসাদের শরীরে বিষক্রিয়ার বিষয়টি শনাক্ত করা হয়েছে।’ কিন্তু প্রশ্ন হল, রুশ প্রেসিডেন্টের বিশ্বস্ত নিরাপত্তা রক্ষীদের ঘেরাটোপে থাকা আসাদকে বিষ প্রয়োগ করে কে মারার চেষ্টা করল? অনেকেই ঘটনার পিছনে রুশ গুপ্তচর সংস্থা কেজিবির হাত রয়েছে বলে মনে করছেন। উল্লেখ্য, গত মাসেই তুরস্কের এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বিবাহ বিচ্ছেদ চান তাঁর স্ত্রী আসমা। বিচ্ছেদের পর তিনি রাশিয়া ছেড়ে লন্ডনে গিয়ে নতুন জীবন শুরু করতে চান। বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যেতেই তড়িঘড়ি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিক  সম্মেলনে আসাদ পত্নীর বিবাহ বিচ্ছেদ আবেদনের কথা অস্বীকার করেন। তিনি দাবি করেন, ‘এমন খবরের কোনও সত্যতা নেই।’

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক